Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৮ বছরের মেয়েকে গণধর্ষণ করে খুন, খালে দেহ ফেলে দিল তার স্কুলেরই তিন নাবালক 'দাদা'

স্নিফার ডগ নিয়ে সমস্ত এলাকায় তল্লাশি শুরু করলে, ওই কুকুরই পুলিশকে নিয়ে যায় তিন নাবালক ছাত্রের কাছে।

৮ বছরের মেয়েকে গণধর্ষণ করে খুন, খালে দেহ ফেলে দিল তার স্কুলেরই তিন নাবালক 'দাদা'

৮ বছরের মেয়েকে গণধর্ষণ করে খুন।

শেষ আপডেট: 11 July 2024 13:02

দ্য ওয়াল ব্যুরো: ৮ বছরের মেয়েকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল তার স্কুলেরই তিন ছাত্রের বিরুদ্ধে! ১২-১৩ বছরের ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জেরার মুখে অপরাধ স্বীকার করেছে এবং জানিয়েছে, মেয়েটিকে মেরে একটি খালে ফেলে দিয়েছে বলে। অন্ধ্রপ্রদেশের নানদ্যালা জেলার এই ঘটনায়  এখনও মেয়েটির দেহ খুঁজে পাওয়া যায়নি। 

পুলিশ জানিয়েছে, রবিবার থেকে খোঁজ মিলছিল না ক্লাস থ্রি-র ওই ছাত্রীর। তার বাবা স্থানীয় থানায় গিয়ে মিসিং ডায়েরি লেখান। তিনি পুলিশকে বলেন, মেয়ে বাড়ির কাছেই মুচুমারি পার্কে খেলতে গিয়েছিল, সেখান থেকে আর বাড়ি ফেরেনি। অভিযোগ পেয়ে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ চালায়। কিন্তু সন্ধান মেলেনি তার। 

এর পরেই স্নিফার ডগ নিয়ে সমস্ত এলাকায় তল্লাশি শুরু করলে, ওই কুকুরই পুলিশকে নিয়ে যায় তিন নাবালক ছাত্রের কাছে। দু'জনের বয়স ১২, তারা ক্লাস সিক্সে পড়ে। আর এক জন ১৩ বছর বয়সি, ক্লাস সেভেনের ছাত্র। মেয়েটির সঙ্গে একই স্কুলে পড়ত তারা। ধরা পড়ার পরে পুলিশের কাছে স্বীকার করেছে, যে তারাই মেয়েটিকে ধর্ষণ করে, খুন করে, দেহ ফেলে দিয়েছে জলে।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্তরা জানিয়েছে, পার্কে মেয়েটিকে খেলতে দেখে তার সঙ্গে গিয়ে কথা বলে তিনজন। তার পরে তাকে ভুলিয়েভালিয়ে নিয়ে যায় মুচুমারি ড্যামের কাছে, একটি ফাঁকা জায়গায়। সেখানেই তাকে গণধর্ষণ করে তারা। তার পরে মেয়েটি যদি তাদের নাম বলে দেয়, সেই ভয়ে তাকে খুন করে। পাশেই একটি খালে ফেলে দেয় দেহ।

গোটা ঘটনার কথা শুনে শিউরে উঠছেন খোদ তদন্তকারীরাও। তবে যেহেতু মেয়েটির দেহ পাওয়া যায়নি, তাই এখনও নিখোঁজ মামলা হিসেবেই এটি দেখছে পুলিশ, খুনের মামলা রুজু হয়নি।  


```