Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ছেলে রূপান্তরকামীকে বিয়ে করবে! মানতে না পেরে অন্ধ্রপ্রদেশে আত্মঘাতী দম্পতি

ছেলের বিয়ে দেওয়ার জন্য পাত্রীও ঠিক করে ফেলেছিলেন ওই দম্পতি। আর তাতেই আরও খাপ্পা হয়ে ওঠেন তাঁদের সন্তান। স্পষ্ট জানিয়ে দেন, বিয়ে করলে ওই রূপান্তরকামীকেই বিয়ে করবেন তিনি।

ছেলে রূপান্তরকামীকে বিয়ে করবে! মানতে না পেরে অন্ধ্রপ্রদেশে আত্মঘাতী দম্পতি

আত্মঘাতী দম্পতি

শেষ আপডেট: 26 December 2024 17:47

দ্য ওয়াল ব্যুরো: প্রেমে আর যুদ্ধে সবই সম্ভব! এমনটা কথাতেই আছে। চলতি বছরে তেলেঙ্গানার গোল্লাপল্লি মণ্ডলের বাসিন্দা এক রূপান্তরকামী মহিলাকে ভালবেসে বিয়ে করে স্ত্রীর মর্যাদাও দেন। কিন্তু সবাই এহেন সিদ্ধান্ত সহজে মেনে নিতে পারেন না। যেমন অন্ধ্রপ্রদেশের এই দম্পতি। তাঁদের সন্তান সিদ্ধান্ত নেন রূপান্তরকামী বন্ধুকে বিয়ে করবেন। সেই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আত্মঘাতী হলেন তরুণের বাবা-মা।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলায়। মৃত দম্পতির নাম সুব্বা রায়ডু (৪৫) এবং সরস্বতী রায়ডু (৩৮)। গত তিন বছর ধরে স্থানীয় এক রূপান্তরকামী দলের সঙ্গে জুড়ে ছিলেন মৃত দম্পতির সন্তান। সেখানেই এক রূপান্তরকামীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারেননি তাঁর বাবা-মা। এ নিয়ে হামেশাই ছেলের সঙ্গে অশান্তি লেগে থাকত তাঁদের। 

ছেলের বিয়ে দেওয়ার জন্য পাত্রীও ঠিক করে ফেলেছিলেন ওই দম্পতি। আর তাতেই আরও খাপ্পা হয়ে ওঠেন তাঁদের সন্তান। স্পষ্ট জানিয়ে দেন, বিয়ে করলে ওই রূপান্তরকামীকেই বিয়ে করবেন তিনি। অন্য পাত্রীর সঙ্গে বিয়ের প্রস্তাব নাকচ করে রূপান্তরকামী বন্ধুর সঙ্গেই থাকতে শুরু করেন তিনি। এ নিয়ে মাঝে ঝামেলা হলে আত্মহত্যার চেষ্টা করেন তরুণ।

অশান্তির আবহেই বৃহস্পতিবার তরুণের বাবা-মায়ের দেহ উদ্ধার করল পুলিশ। তদন্ত করে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সন্তানের সিদ্ধান্ত মেনে নিতে না পারায় নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন এই দম্পতি।

তদন্তকারীরা আরও জানিয়েছেন যে, মৃত দম্পতির সন্তান স্থানীয় ওই রূপান্তরকামী দলের সদস্যদের থেকে প্রায় দেড় লক্ষ টাকা ধার হিসেবে নিয়েছিলেন। সেই টাকা শোধ করে দেওয়ার জন্যও পরিবারকে চাপ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, তরুণের পাশাপাশি রূপান্তরকামী দলের সদস্যদেরও তারা জিজ্ঞাসাবাদ করতে পারে। 


```