Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রুপোর মন্দিরে সোনার মূর্তি! আম্বানি পুত্রের বিয়ের কার্ড দেখে চমকে যেতে বাধ্য

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েকে ইতিমধ্যেই বিশ্বের সবথেকে দামি অনুষ্ঠান বলা হচ্ছে।

রুপোর মন্দিরে সোনার মূর্তি! আম্বানি পুত্রের বিয়ের কার্ড দেখে চমকে যেতে বাধ্য

অনন্ত-রাধিকার বিয়ের কার্ড নিয়ে হইচই

শেষ আপডেট: 28 June 2024 12:01

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের অনুষ্ঠান যখন আম্বানি পরিবারের তখন তা নিয়ে চর্চা হবে না এটা অসম্ভব। এখন কথা হল, কী কী নিয়ে আলোচনা হবে? ১২০০ কোটির প্রি-ওয়েডিং, ইতালির ক্রুজ পার্টি নাকি নীতা আম্বানির গয়না? এক কথায়, চর্চায় সবই রয়েছে তবে হালে সেই তালিকায় জুড়েছে অনন্ত-রাধিকার বিয়ের কার্ড। 

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েকে ইতিমধ্যেই বিশ্বের সবথেকে দামি অনুষ্ঠান বলা হচ্ছে। তা সেই বিয়ের কার্ডে চমক থাকবে না সে কি হতে পারে। বিরাট চমক আছে। সোশ্যাল মিডিয়ায় অনন্ত-রাধিকার বিয়ের যে নিমন্ত্রণপত্র ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, লাল রঙের একটি ছোট আলমারির মতো দেখতে বিয়ের কার্ডটি। সেটি খুললে বেরিয়ে আসছে একটি রুপোর মন্দির! তাতে বিষ্ণু, রাধাকৃষ্ণ, দূর্গা ও গণেশের মূর্তি রয়েছে। পাশাপাশি ঘণ্টা, এলইডি লাইট সবকিছুর ব্যবস্থা আছে। 

এই মন্দিরের সঙ্গেই রয়েছে আরও একটি রুপোর বাক্স, যাতে আছে বিয়ের কার্ড। তাতেও পরতে পরতে রয়েছে বিভিন্ন দেবতার সোনার মূর্তি! একই সঙ্গে হরেকরকমের ড্রাই ফ্রুটস, মিষ্টি, অনন্ত-রাধিকার নাম আঁকা একটি মসলিনের কাপড়, শাল রয়েছে সেই বাক্সে। এটি বিয়ের কার্ড নাকি অন্য কিছু, একঝলকে বুঝতে পারবেন না।

আগামী ১২ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ে হবে রাধিকা-অনন্তের। তিনদিন ধরে চলবে মহোৎসব। 'শুভ বিবাহ', 'শুভ আশির্বাদ' এবং 'মঙ্গল উৎসব' এই তিনটি প্রোগ্রাম হবে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রথম প্রি-ওয়েডিং সেলিব্রশনে খরচ হয়েছিল প্রায় ১২০০-১৫০০ কোটি টাকা। দ্বিতীয়টিতে কত খরচ হয়েছে সেই রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। তবে আগের থেকে যে বেশি হবেই তাতে কেউ সন্দেহ করছেন না। কারণ দ্বিতীয় প্রি-ওয়েডিং পার্টির আয়োজন করা হয়েছিল ইতালিতে। এটি ছিল ক্রুজ পার্টি। তবে বিয়ের অনুষ্ঠানের খরচ যে সবকিছু ছাপিয়ে যাবে, তা বাচ্চা থেকে বুড়ো সকলেই বুঝে গেছেন। 


```