Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘তোমাকে স্বাগত!’ সুনীতার ফেরার আনন্দে উচ্ছ্বসিত আনন্দ মাহিন্দ্রা, শেয়ার করলেন পুরনো সেলফি

সুনীতাদের এই সফল প্রত্যাবর্তনে খুশির মহলে সামিল শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও

‘তোমাকে স্বাগত!’ সুনীতার ফেরার আনন্দে উচ্ছ্বসিত আনন্দ মাহিন্দ্রা, শেয়ার করলেন পুরনো সেলফি

সোশ্যাল মিডিয়ায় সুনীতার সঙ্গে পুরনো সেলফি শেয়ার আনন্দ মাহিন্দ্রার, সঙ্গে বৃন্দা কাপুর এবং মুকেশ অম্বানি

শেষ আপডেট: 19 March 2025 12:49

দ্য ওয়াল ব্যুরো: সুনীতা (Sunita Williams) মহাকাশ থেকে ফিরে এসেছেন পৃথিবীর মাটিতে দীর্ঘ ন’মাস পর। উচ্ছ্বাসে ভেসেছে গোটা বিশ্ব। এমন খুশির সময়ে, শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সুনীতার সঙ্গে ‘হঠাৎদেখা’র (Selfie) মুহূর্ত ।

প্রসঙ্গত, ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহ-মহাকাশচারী বুচ উইলমোর মাত্র ৮ দিনের সফরে মহাকাশে গেলেও স্টারলাইনার স্পেসক্রাফটে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়েন। তখন তাঁরা পৃথিবী থেকে বহু আলোকবর্ষ দূরে। ক্রু-৯ এই মিশনে অংশ নেওয়ার পর সফলভাবে আটলান্টিক মহাসাগরের বুকে অবতরণ করেছে সুনীতাদের(Sunita Williams) স্পেসফ্লাইট।

ন’মাস জিরো গ্র্যাভিটিতে থাকার পর তাঁদের এই সফল প্রত্যাবর্তনে খুশির মহলে সামিল শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও (Anand Mahindra)। সুনীতার এই সাহসিকতায় বাহবা জানিয়ে স্মৃতিচারণ করেন মাহিন্দ্রা গ্রুপের (Mahindra Group) চেয়ারম্যান, ‘স্পেস-এক্স রেসকিউ মিশন লঞ্চ হওয়ার খবর আসামাত্র আমার মনে পড়ে যাচ্ছিল বছর দুই আগে ওয়াশিংটনে সুনীতার সঙ্গে হঠাৎ দেখা হওয়ার কথা। স্বস্তির খবর এটাই যে সুনীতা তাঁর সহকর্মীর সঙ্গে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে এসেছেন। নিঃসন্দেহে সুনীতা ভীষণ সাহসী। আমাদের মাঝে তাঁকে ফিরে পাওয়াটা অত্যন্ত খুশির খবর। তোমাকে স্বাগত, সুনীতা।’

সুনীতার সঙ্গে ২০২৩ –এর জুলাই মাসে দেখা হওয়ার পর দেখা হয় আনন্দের। তাঁর ফিরে আসা উপলক্ষে একটি সেলফি (Selfie) শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন সুনীতা, বৃন্দা কাপুর এবং শিল্পপতি মুকেশ অম্বানিও।

মঙ্গলবার সকালে নাসা-স্পেস এক্স ড্রাগন স্পেসক্রাফট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (International Space Station) থেকে সুনীতাদের নিয়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেয়। ফ্লরিডার সমুদ্রে সুনীতাদের ক্যাপসুল অবতরণ করলে ডলফিনের দল স্বাগত জানায় তাঁদের।


```