Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হেরেছে, হারিয়ে যায়নি কংগ্রেস, বিধানসভার ফলের নিরিখে লোকসভায় পেতে পারে বাড়তি ২২ আসন

মধ্যপ্রদেশ ছাড়া হিন্দি বলয়ের বাকি দুই রাজ্যে বিজেপি ও কংগ্রেসের মধ্যে ভোটের ফারাক তেমন নেই। রাজস্থানে বিজেপি পেয়েছে ৪১.৭ শতাংশ ভোট। সেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩৯.২ শতাংশ। 

হেরেছে, হারিয়ে যায়নি কংগ্রেস, বিধানসভার ফলের নিরিখে লোকসভায় পেতে পারে বাড়তি ২২ আসন

শেষ আপডেট: 5 December 2023 18:58

অমল সরকার 

মধ্য ভারতের তিন রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তীসগড় এবং রাজস্থানে হেরেছে কংগ্রেস। হাত শিবির জিতেছে শুধু তেলেঙ্গানায়। হিন্দি বলয়ের তিন রাজ্য দখলের পর রবিবার সন্ধায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বিজেপি দফতরের ভাষণে দাবি করেন, বিধানসভার ফল লোকসভায় বিজেপির হ্যাট্রিকের আভাস। 

কিন্তু নির্বাচন কমিশনের পূর্নাঙ্গ ফল আসার পর দেখা যাচ্ছে, বিধানসভার ফল অনুযায়ী তেলেঙ্গানা সহ চার রাজ্যে লোকসভায় কংগ্রেস অন্তত ২২টি আসন বেশি পেতে পারে। এখন এই চার রাজ্যে লোকসভার ৮২টি আসনের মধ্যে কংগ্রেসের হাতে আছে মাত্র ছয়টি। অর্থাৎ, ২০১৯-এর লোকসভা ভোটে চার রাজ্যে হাত শিবিরের প্রাপ্তি ছিল হাফ ডজন আসন। সেখানে বিজেপি পায় ৬৫ আসন। বাকিগুলি পায় অন্যান্য দল। 

এবারের বিধানসভা নির্বাচনের প্রাপ্য ভোটের নিরিখে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী লোকসভার ফল হলে বিজেপির এই চার রাজ্যে প্রাপ্ত আসন কমে হবে ৪৬। অর্থাৎ আসনের নিরিখে তিন রাজ্য হাতছাড়া হলেও লোকসভায় কংগ্রেসের ঝুলিতে বাড়তি আসন আসছে ২২টি। বিজেপির কমছে ১৯টি। 

এত গেল বিধানসভার নিরিখে লোকসভার ফল। চার রাজ্যের দলগত প্রাপ্ত ভোটের হিসাব থেকে দেখা যাচ্ছে, বিজেপি ৩-১-এ জিতলেও হাত চিহ্নের দল পদ্ম পার্টির তুলনায় নয় লাখ ভোট বেশি পেয়েছে। চার রাজ্য মিলিয়ে বিজেপি পেয়েছে, চার কোটি ৮১ লাখ ৩৩ হাজার ৪৬২ ভোট। সেখানে কংগ্রেস পেয়েছে চার কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৯০৭ ভোট। 

মধ্যপ্রদেশ ছাড়া হিন্দি বলয়ের বাকি দুই রাজ্যে বিজেপি ও কংগ্রেসের মধ্যে ভোটের ফারাক তেমন নেই। রাজস্থানে বিজেপি পেয়েছে ৪১.৭ শতাংশ ভোট। সেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩৯.২ শতাংশ। 

ছত্তীসগড়ে কংগ্রেসের তুলনায় বিজেপির ভোট চার শতাংশ বেশি। তেলেঙ্গানায় কংগ্রেসের সঙ্গে বিআরএসের ভোটের ফারাকও বেশি নয়, মাত্র দুই শতাংশের। কিন্তু বিজেপি পেয়েছে মাত্র ১৪ শতাংশ ভোট। 

২০১৯ এর লোকসভা ভোটে মধ্যপ্রদেশে ২৯ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছিল মাত্র একটি আসন। এবারের বিধানসভা নির্বাচনের ফল ধরে হিসাব করলে দেখা যাচ্ছে বিজেপির আসন কমে হবে ২৪টি। কংগ্রেসের আসন বেড়ে হতে পারে পাঁচ। ছত্তীসগড় এবং রাজস্থানেও আসন বাড়তে চলেছে কংগ্রেসের। 

প্রধানমন্ত্রীর দাবিকে আবার উল্টো করেও দেখা যায়। তাঁর দাবি অনুযায়ী বিধানসভার ভোটের ফলের পুনরাবৃত্তি কিন্তু সব সময় লোকসভায় হয় না। হিন্দি বলয়ের যে তিন রাজ্য দখলের পর উৎফুল্ল প্রধানমন্ত্রী এমন দাবি করেছেন সেই রাজস্থান, ছত্তীসগড়, মধ্যপ্রদেশে ২০১৮- র ভোটে জিতেছিল কংগ্রেস। পরের বছর লোকসভা ভোটে বাজিমাত করে পদ্ম শিবির। আবার ২০০৩- এর ভোটে তিন রাজ্যে কংগ্রেস হেরেছিল। কিন্তু পরের বছর লোকসভা ভোটে ভাল ফল করে তারা। কেন্দ্রে বাজপেয়ী সরকারকে হারিয়ে ক্ষমতায় ফেরে কংগ্রেস। ওই তিন রাজ্যে ২০০৮ এর বিধানসভা ভোটেও খারাপ ফল করে কংগ্রেস। অথচ পরের বছর লোকসভা নির্বাচনে ভাল ফল করে।


```