Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪৮ বছরে এমন হয়নি! আরব সাগরের ঘূর্ণিঝড় নিয়ে চিন্তায় হাওয়া অফিস

এখন আবহবিদরা এত ঘাবড়ে যাচ্ছেন কেন? এর পিছনেও অবশ্য বড় কারণ আছে। 

৪৮ বছরে এমন হয়নি! আরব সাগরের ঘূর্ণিঝড় নিয়ে চিন্তায় হাওয়া অফিস

আরব সাগরের ঘূর্ণিঝড় নিয়ে চিন্তা - প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 August 2024 23:53

দ্য ওয়াল ব্যুরো: এমন কিছু ঘটতে চলেছে যা ৪৮ বছরে হয়নি! এমনই আশঙ্কা করছেন মৌসম বিভাগের আধিকারিকরা। কারণ আরব সাগরের থেকে এমন ঘূর্ণিঝড় ধেয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে যা অতীতের সব ঘটনাকে পিছনে ফেলে দিতে পারে। 

মৌসম ভবন জানিয়েছে, এর আগে আরব সাগরে এমন ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল ১৯৭৬ সালে। সেই প্রেক্ষিতেই বলা যায়, গত ৪৮ বছরের মধ্যে এই প্রথমবার আরব সাগরে কোনও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। কিন্তু ঘূর্ণিঝড় তো অনেকই তৈরি হয়। তাহলে এখন আবহবিদরা এত ঘাবড়ে যাচ্ছেন কেন? এর পিছনেও অবশ্য বড় কারণ আছে। 

যে সময়ে এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে সেটা খুবই আশ্চর্যকর। বর্ষাকালে আরব সাগরের তাপমাত্রা মূলত ২৬ ডিগ্রির নীচে থাকে। জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আদতে কোনও ঘূর্ণিঝড় তৈরির খুব একটা সম্ভাবনা থাকে না। পরিসংখ্যান বলছে, ১৮৯১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অগস্ট মাসে মোট ৩ বার এমন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। 

ইতিহাস বলছে, উত্তর-ভারত মহাসাগর যার মধ্যে বঙ্গোপসাগর এবং আরব সাগরও পড়েছে সেখানে সাড়া বছরে মোট পাঁচটি ঘূর্ণিঝড় তৈরি হয়। আরব সাগরের থেকে চারগুণ বেশি ঘূর্ণিঝড় তৈরি হয় বঙ্গোপসাগরে। তাই এই সময়ে আরব সাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়া অশনি সঙ্কেত দিচ্ছে স্বাভাবিকভাবেই। 

হাওয়া অফিস বলছে, এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাব পড়বে গুজরাট ও উত্তর মহারাষ্ট্রের উপকূলে। ৬৫ থেকে ৭৫ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও অনেকে মনে করছেন, উপকূল পর্যন্ত পৌঁছতে পৌঁছতে ঝড়ের প্রভাব কমে যাবে। কিন্তু তখনও চিন্তা থাকবে বৃষ্টি নিয়ে। এমনিতেই দেশের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যে রয়েছে গুজরাত, মহারাষ্ট্র। তাই এই ঘূর্ণিঝড় অবশ্যই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 


```