
অনন্ত-রাধিকাকে শুভেচ্ছা আমূলের।
শেষ আপডেট: 13 July 2024 16:10
দ্য ওয়াল ব্যুরো: বড় কিছু হলেই দেখা যায় ওদের। আমূল গার্ল। এবার অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতেও আমূলের তরফে এসে হাজির শুভেচ্ছাবার্তা। এক্স হ্যান্ডলে নিজেদের পেজে নবদম্পতির কার্টুনচিত্র এঁকে আমূল লিখল, 'যুগ যুগ জিও'।
আমূলের 'টপিক্যাল' চিত্রে দেখা যাচ্ছে, বর-কনের সাজে হাজির অনন্ত ও রাধিকা। গত পাঁচ মাস ধরে বর্ণাঢ্য সেলিব্রেশন চলছে তাঁদের বিয়ে নিয়ে। বিপুল খরচ করে গতকাল সন্ধ্যে থেকে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছে বিয়ের আসর। উপস্থিত ছিলেন শাহরুখ খান থেকে জন সিনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ঐশ্বর্যা রাই অনেকেই। হলিউড তারকা থেকে বলিউড নায়ক-নায়িকাদের চাঁদের হাট বসেছিল মুম্বইতে। হাজির ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। রাধিকা পরেছিলেন ডিজাইনার আবু জনি সন্দীপ খোসলার বানানো লেহঙ্গা। পরে বিদায় অনুষ্ঠানের জন্য রাধিকার পরনে ছিল মণীশ মলহোত্রার ডিজাইনার পোশাক। বিশেষ করে পুরো বিয়ের সময়টা জুড়েই রাধিকার পোশাক নজর কেড়েছে অতিথিদের।
#Amul Topical: The Anant Ambani- Radhika Merchant wedding celebrations! pic.twitter.com/yvve4uPbPx
— Amul.coop (@Amul_Coop) July 12, 2024
আমূলের পোস্টে অবশ্য নবদম্পতিকে বেজায় খুশিতে মাখন পাউরুটি খেতেই দেখা গিয়েছে। রাধিকার হাতে আধখাওয়া আমূল মাখন লাগানো পাউরুটি, এগিয়ে দিচ্ছেন অনন্তর দিকে। অনন্তের হাতেও পাউরুটি। ওপরে ক্যাপশনে লেখা, 'Ambyaahni Wedding!' নেটদুনিয়ায় এই কার্টুন যথেষ্ট প্রশংসা পেয়েছে নেটিজেনদের।