Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভোট মিটতেই দুধের দাম বাড়াল দুই সংস্থা, লিটার প্রতি কত বাড়ল

কী কারণে এই দাম বৃদ্ধি সেটাও জানানো হয়েছে সংস্থার তরফে। 

ভোট মিটতেই দুধের দাম বাড়াল দুই সংস্থা, লিটার প্রতি কত বাড়ল

বেড়ে গেল দুধের দাম - প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 June 2024 12:01

দ্য ওয়াল ব্যুরো: সাত দফার লোকসভা ভোটপর্ব মিটেছে গত শনিবার। আর সোমবার থেকেই দুধের দাম বৃদ্ধি! জনপ্রিয় সংস্থা 'আমূল' সারা দেশে তাঁদের দুধের দাম বাড়িয়েছে। নতুন দাম কার্যকর হচ্ছে ৩ জুন অর্থাৎ সোমবার থেকেই। এবার থেকে লিটার প্রতি ২ টাকা বৃদ্ধি হয়েছে 'আমূল' দুধের দাম। কী কারণে এই দাম বৃদ্ধি সেটাও জানানো হয়েছে সংস্থার তরফে। 

'গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড' সেই সংস্থা যারা 'আমূল' দুধ তৈরি করে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা জানিয়েছে, উৎপাদনের পাশাপাশি বন্টন খরচ বৃদ্ধি পেয়েছে আগের থেকে। তাই দুধের দাম বাড়ানো ছাড়া তাঁদের কাছে কোনও উপায় ছিল না। সেই প্রেক্ষিতেই লিটার প্রতি সব রকমের দুধের দাম ২ টাকা করে বাড়িয়েছে তারা। 

২০২৩ সালের ফেব্রুয়ারি অর্থাৎ ঠিক ১৫ মাস আগে শেষবার 'আমূল' তাদের দুধের দাম বৃদ্ধি করেছিল। সংস্থা জানিয়েছে, ২ টাকা প্রতি লিটার দাম বাড়ানোর অর্থ এমআরপিতে ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি করা। অন্যান্য খাদ্যপণের মূল্যবৃদ্ধির তুলনায় তা অনেক কম। এদিকে মাদার ডেয়ারিও সোমবার থেকে ২ টাকা বাড়িয়েছে দুধের দাম। তাঁদেরও একই যুক্তি। ১৫ মাস আগে ওই সংস্থাও দুধের দাম বাড়িয়েছিল।

তারা এও জানাচ্ছে, এই দাম বৃদ্ধির ফলে উৎপাদনকারীরাও আরও বেশি উৎসাহ পাবেন কারণ প্রতি গ্রাহকদের দেওয়া ১ টাকার মধ্যে ৮০ পয়সা তাঁদের দেওয়া হয়। এই ঘোষণার ফলে আমূল তাজা, আমূল কাউ মিল্ক, আমূল গোল্ড সব ধরনের পণ্যের দাম বাড়ছে।


```