Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মিথ্যে প্রচার চলছে! তিরুপতি লাড্ডু বিতর্কে এবার পুলিশের দ্বারস্থ আমূল

তাঁদের সংস্থার ‘ছবি এবং লোগো’ ব্যবহার করে অপপ্রচার করা হচ্ছে। দ্রুত বিষয়টির নিষ্পত্তি চেয়েছে আমূল কর্তৃপক্ষ। 

মিথ্যে প্রচার চলছে! তিরুপতি লাড্ডু বিতর্কে এবার পুলিশের দ্বারস্থ আমূল

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 September 2024 17:40

দ্য ওয়াল ব্যুরো: তিরুপতির লাড্ডুতে পশুর চর্বি ও মাছের তেল মেশানোর যে অভিযোগ উঠেছে তাতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এমন দাবি করে পুলিশের দ্বারস্থ হয়েছে আমূল কর্তৃপক্ষ! কিন্তু হঠাৎ তাঁরা কেন বিচলিত হল? আসলে সংস্থার অভিযোগ, সমাজমাধ্যমে বহু মানুষ ছড়িয়ে দিয়েছেন যে, তিরুপতি মন্দিরে পশুর চর্বি মেশানো ঘি সরবরাহ করত তাঁরাই! এই দাবি একেবারেই মিথ্যে বলে পুলিশের সাহায্য চেয়েছে সংস্থা। 

তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মেশানোর ঘটনা নিয়ে তাঁদের সংস্থার বিরুদ্ধে মিথ্যে প্রচার চালানোর অভিযোগ তুলেছে আমূল। সেই প্রেক্ষিতেই কয়েক জন নেটিজেনকে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে সংস্থা। পাশাপাশি এটাও স্পষ্ট করা হয়েছে, তাঁরা তিরুপতি মন্দিরে কোনও দিনই ঘি সরবরাহ করত না, এখনও করে না। অভিযোগ এখানেই শেষ নয়। আমূলের ডেপুটি জেনারেল ম্যানেজার হেমন্ত গাউনি পুলিশকে এও জানিয়েছেন, তাঁদের সংস্থার ‘ছবি এবং লোগো’ ব্যবহার করে অপপ্রচার করা হচ্ছে। দ্রুত বিষয়টির নিষ্পত্তি চেয়েছে আমূল কর্তৃপক্ষ। 

যে লাড্ডু নিয়ে এত বিতর্ক তাতে গরু এবং শুয়োরের চর্বি রয়েছে বলেই দাবি। ল্যাব রিপোর্টেও প্রমাণিত হয়েছে এ কথা। জানা গেছে, লাড্ডু তৈরির জন্য ব্যবহৃত ঘিয়েই আসল গন্ডগোল রয়েছে। কর্নাটকের দুধের ব্র্যান্ড নন্দিনীর ঘি-ই গত বছর পর্যন্ত পাঠানো হত তিরুপতির বালাজি মন্দিরে। ১৫ বছর ধরে এমনটাই চলেছে। কিন্তু গত বছরের অগস্টে জানা যায়, নন্দিনী ব্র্যান্ডের ঘি তিরুপতি বালাজি মন্দিরে আর সরবরাহ করা হবে না। এই পরিস্থিতিতে অভিযোগের আঙুল উঠেছে, নন্দিনী ব্র্যান্ডের বদলে যে অন্য সংস্থা এসেছিল ঘি-এর দায়িত্বে, তাদের দিকে। সেই ঘিয়েই পশুর চর্বি ব্যবহার করা হত বলে জানা গেছে। 

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সর্বপ্রথম অভিযোগ তোলেন, তিরুপতির 'প্রসাদম'-এ ব্যবহৃত ঘিতে পশুর চর্বি ও মাছের তেল মিশিয়ে ভেজাল দেওয়া হয়। পূর্বতন ওয়াইএসআর কংগ্রেস পার্টির জমানায় এই কাজ হত। এই অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকারও। রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। 

স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নিজে জানান, চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন এই বিষয়ে। তাঁর থেকেই বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। 


```