
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মহিলা উপাচার্য নাইমা খাতুন।
শেষ আপডেট: 23 April 2024 10:14
দ্য ওয়াল ব্যুরো: ১০০ বছরের ইতিহাসে এই প্রথম। মহিলা উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU)। প্রথমবার কোনও মহিলা এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে বসলেন। এএমইউয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন অধ্যাপিকা নাইমা খাতুন। আগামী পাঁচ বছরের জন্য উপাচার্য পদে থাকবেন তিনি।
শিক্ষামন্ত্রকের অনুমোদনের পরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন উপাচার্যের নিয়োগপত্রে সই করেন। নির্বাচনের আদর্শ আচরণ বিধি মেনে উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনেরও অনুমতি নেওয়া হয়েছে বলে খবর।
Professor Naima Khatoon has been appointed as the first-ever woman Vice-Chancellor of Aligarh Muslim University for a period of 5 years. pic.twitter.com/KghaLmw0QS
— ANI (@ANI) April 22, 2024
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী ছিলেন নাইমা। এই ইউনিবার্সিটি থেকে সাইকোলজিতে পিএইচডি করেন তিনি। ১৯৮৮ সালে এই বিভাগেই অধ্যাপিকা হিসেবে। তারপর ২০১৪ সালে উইমেন্স কলেজের প্রিন্সিপাল হিসাবে যোগ দিয়েছিলেন নাইমা।
১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় প্রাক-স্বাধীনতা যুগেও জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ছিল। সে সময় চান্সেলার হিসাবে যোগ দিয়েছিলেন বেগম সুলতান জাহান। তিনি ছিলেন একমাত্র মহিলা আচার্য। আর এবার প্রথম মহিলা উপাচার্য নিয়োগ হল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে।