Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৩৭০ ধারা বাতিল হয়েছে, অমিত শাহের আশা ৩৭০ আসন তো পাবেনই

জম্মু কাশ্মীরের ৩৭০ ধারার প্রয়োগ বাতিল নিয়ে ওঠা যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়েছে সুপ্রিম কোর্ট।

৩৭০ ধারা বাতিল হয়েছে, অমিত শাহের আশা ৩৭০ আসন তো পাবেনই

শেষ আপডেট: 10 February 2024 13:35

দ্য ওয়াল ব্যুরো: জম্মু কাশ্মীরের ৩৭০ ধারার প্রয়োগ বাতিল নিয়ে ওঠা যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়েছে সুপ্রিম কোর্ট। গত ডিসেম্বর মাসেই দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছিল সংবিধানের ৩৭০ ধারার প্রয়োগ বাতিল করা বৈধ পদক্ষেপ ছিল। কারণ, ৩৭০ ধারা কোনও চিরস্থায়ী বন্দোবস্ত ছিল না। লোকসভা ভোটের আর বেশি সময় বাকি নেই। তার আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের পুরনো কাসুন্দি ঘাঁটলেন। ৩৭০ ধারার প্রসঙ্গ তুলে বললেন, এবারের ভোটে বিজেপি অন্তত ৩৭০ আসন পাবেই। 

বিজেপিকে রুখতে তৈরি হওয়া ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কী, তা এখনও অস্পষ্ট। একাধিক দলের সঙ্গে কংগ্রেসের জোট বৈঠকের বিষয়টি অথৈজলে পড়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার মন্তব্য করেছেন, কংগ্রেস গোটা দেশে ৪০ আসনও পাবে কিনা সন্দেহ। রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রসঙ্গ টেনে রাহুলদের খোঁচা দেন। বলেন, তিনি প্রার্থনা করছেন যাতে কংগ্রেস ৪০ আসন অন্তত বাঁচাতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের প্রসঙ্গ না তুলেই দাবি করলেন, বিজেপি একাই ৩৭০ আসন পাবে। 

জম্মু কাশ্মীরের ৩৭০ ধারার প্রয়োগ বাতিল করা হয়েছে। বিজেপি সরকারের এই কাজের জন্য মানুষ তাঁদের আশীর্বাদ করবেন এবং আসন্ন ভোটে বিজেপি একাই ৩৭০ আসন পাবে। দৃঢ়তার সঙ্গে এমনটাই বলেন অমিত শাহ। পাশাপাশি এনডিএ নিয়ে ভবিষ্যদ্বাণী করে দেন। জানান, এনডিএ ৪০০ পার করবে এবার। সংসদের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও লোকসভা ভোটে ৪০০ পার করার ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন। 

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার বিজেপি ও সঙ্ঘ পরিবারের বহু পুরনো দাবি ছিল। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অন্যতম স্লোগানই ছিল, এক দেশে এক বিধান, এক নিশান ও এক প্রধানই থাকবে। পৃথক বিধি থাকতে পারে না উপত্যকায়। বহু সময় ধরে উঠতে থাকা সেই দাবি পূরণ হয়, ২০১৯ সালের ৫ অগস্ট। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়।


```