Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ভোটের আগে পাড়ায় পাড়ায় কানে কানে কী ছড়িয়ে দিতে হবে, বলে গেলেন অমিত শাহ

রাজনীতিতে ধারণাই সব। ইদানীং একটা শব্দ বাংলার রাজনীতিতেও খুব চলছে, তা হল ‘ন্যারেটিভ’। তার মানেও ওই একই। এবং অনেকের মতে, সেই ধারণা তৈরির খেলায় বিজেপির মতো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে আর কেউ পারেনি।

ভোটের আগে পাড়ায় পাড়ায় কানে কানে কী ছড়িয়ে দিতে হবে, বলে গেলেন অমিত শাহ

শেষ আপডেট: 26 December 2023 20:15

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে ধারণাই সব। ইদানীং একটা শব্দ বাংলার রাজনীতিতেও খুব চলছে, তা হল ‘ন্যারেটিভ’। তার মানেও ওই একই। এবং অনেকের মতে, সেই ধারণা তৈরির খেলায় বিজেপির মতো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে আর কেউ পারেনি। বিজেপির ‘আইটি সেল’ বলতেই একটা প্রচার যন্ত্র তথা প্রোপাগান্ডা মেশিনারির ছবি যেন ভেসে ওঠে। 

বড়দিনের রাতে কলকাতায় এসে পৌঁছেছেন বিজেপির দুই শীর্ষ নেতা—কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দলের সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার দুপুরে জাতীয় পাঠাগারে দলের আইটি সেলের কর্মীদের তাঁরা ২ ঘণ্টা ধরে বৈঠক করেন। সূত্রের খবর, প্রায় দেড় হাজার আইটি কর্মীকে তাঁরা পাখি পড়ানোর মতো করে পড়ানোর চেষ্টা করেন যে সোশ্যাল মিডিয়ায় কী কী বেশি করে পোস্ট করতে হবে এবং কেন করতে হবে।

বিজেপির সর্বভারতীয় কমিউনিকেশন সেলের মাথায় রয়েছেন অমিত মালব্য। তিনি আবার পশ্চিমবঙ্গের সংগঠনেরও পর্যবেক্ষক। সাধারণত রাজ্য ওয়াড়ি আইটি সেলের কর্মীরা প্রচারে কী কী বিষয়ে অগ্রাধিকার দেবে তা নিয়ে সর্বভারতীয় সংগঠনেরও ইনপুট থাকে। সেদিক থেকে লোকসভা ভোটের আগে কয়েকটি বিষয় এখন জাতীয় স্তরে মুখ্য হয়ে উঠছে। তার অন্যতম হলে রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন। 

সম্প্রতি সংসদে পাশ হয়েছে ন্যায় সংহিতা বিল। এ ব্যাপারে মানুষের কাছে কী তুলে ধরতে হবে তাও এদিনের বৈঠকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তাঁর দাবি, “ব্রিটিশরা দেশ ছেড়ে চলে গেলেও এতদিন ইংরেজদের আইনেই দেশ চলছিল। এই প্রথমবার সংবিধান অনুযা্য়ী আইন হচ্ছে। দাসত্বের চিহ্ন শেষ করতে চাইছেন মোদী।”

সূত্রের খবর, বিজেপির আইটি সেলের কর্মীদের অমিত শাহ বলেছেন,“মন খোলা রাখলে বুঝতে পারবে, মন ইডলির মতো শক্ত হলে কিছুই বুঝতে পারবে না। এটা ভাষার সমস্যা নয়, মনের সমস্যা।”

শাহ এও বলেছেন, “বিজেপি ব্যক্তির জায়গায় দেশকে রাখছি। দেশের ক্ষতি কেউ করতে চাইলে তাকে বরদাস্ত নয়। সেজন্যই জঙ্গি আইন কঠোরতর করা হচ্ছে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেছেন, “মোদী সরকার যা বলে তা করে দেখায়। ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছে। সংসদে মহিলাদের ৪৩ শতাংশ আসন সংরক্ষণ সুনিশ্চিত হয়েছে। তিন তালাকও নিষিদ্ধ করেছে মোদী সরকার।” 

 বৈঠক শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “কর্মীদের জন্য এরকম একটা কর্মশালা খুব জরুরি ছিল। আমাদের আইটি সেলের কর্মীরা অনেক কিছু শিখলেন, বুঝলেনও।”


```