Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিতরে অমিত শাহ, উড়ানের সময়ে টালমাটাল কপ্টার!

ভোটের মধ্যে আরও একটি কপ্টার বিভ্রাট। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টারে সমস্যা দেখা গেল।

ভিতরে অমিত শাহ, উড়ানের সময়ে টালমাটাল কপ্টার!

অমিত শাহর কপ্টার বিভ্রাট - ফাইল চিত্র

শেষ আপডেট: 29 April 2024 18:03

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের প্রচার চলছে পুরোদমে। এক জায়গা থেকে অন্য জায়গায় প্রচারে যেতে হেভিওয়েট নেতারা ব্যবহার করছেন হেলিকপ্টার। কিন্তু এর মধ্যেই একাধিক কপ্টার বিভ্রাটের খবর সামনে আসছে। 

কপ্টারে উঠে এবার সমস্যার মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভিতরে বসে থাকাকালীন তাঁর কপ্টার ভারসাম্য হারাল। তবে অল্প সময়ের মধ্যে সেটি নিয়ন্ত্রণে চলে আসায় কোনও বিপদ ঘটেনি। উড়ানের সময়ই এই বিভ্রাট না হয়ে মাঝ আকাশে হলে তা ভয়ের বিষয় হতে পারত। কিন্তু তেমনটা হয়নি।  

বিহারের বেগুসরাইতে ভোট প্রচারে গেছিলেন অমিত শাহ। সেখানে গিয়েই ঘটে কপ্টার-বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় এর ভিডিও ভাইরাল হয়ে গেছে। তাতে দেখা যাচ্ছে, উড়ানের সময়ই অমিত শাহের কপ্টার ভারসাম্য হারিয়ে ফেলেছে। আচমকা সেটি ডানদিকে হেলে যায়, পরে কিছুটা বাঁদিকে হেলে পড়ে। একসময় কপ্টারটি মাটিতে পড়ে যাবে বলেও মনে হচ্ছিল। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই কপ্টারটি নিয়ন্ত্রণে চলে আসে। 

নির্বাচনে দলের হয়ে প্রচারে বিহার থেকে শুরু করে বাংলা, সব রাজ্যে যাচ্ছেন অমিত শাহ। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে সভা করে গেছেন তিনি। তবে আবারও এ রাজ্যে তিনি আসবেন বলে খবর। বিজেপি সূত্র জানা গেছে, ৩০ এপ্রিল বর্ধমান এবং নদিয়ায় সভা করার কথা রয়েছে শাহর। 


```