Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এবার কর্নাটক! মধ্যরাতে হাসপাতাল চত্বরে বৃদ্ধা রোগীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ফের হাসপাতাল চত্বরে ধর্ষণের ঘটনা সামনে আসায় শোরগোল তৈরি হয়েছে জনমানসে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে হাসপাতালের, বিশেষত রাতের বেলা হাসপাতাল চত্বরের সুরক্ষা নিয়ে।

এবার কর্নাটক! মধ্যরাতে হাসপাতাল চত্বরে বৃদ্ধা রোগীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 22 August 2024 23:35

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে নিজের কর্মস্থলেই মধ্যরাতে ধর্ষণ ও নৃশংস খুনের শিকার হওয়া ডাক্তারি ছাত্রীকে ঘিরে উত্তাল দেশ। কলকাতা-সহ সারাদেশে সংগঠিত হচ্ছে প্রতিবাদ আন্দোলন। বৃহস্পতিবরাই এ ব্যাপারে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে দেশের শীর্ষ আদালত। কীভাবে নারী সুরক্ষা নিশ্চিত করা যায়, তা নিয়ে সমাজমাধ্যমেও আলোচনা চলছে।

এমন আবহেই ফের ধর্ষণের ঘটনা ঘটল দেশে। এবার ঘটনাস্থল কর্নাটক। কর্নাটকের চিক্কবল্লপুর জেলার সরকারি হাসপাতাল চত্বরে ৬৫ বছরের অসহায় বৃদ্ধা রোগীকে ধর্ষণের অভিযোগ উঠল ২৫ বছরের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে ধর্ষক যুবককে গ্রেফতার করেছে। তবে আরজি করের ঘটনার মধ্যেই ফের হাসপাতাল চত্বরে ধর্ষণের ঘটনা সামনে আসায় শোরগোল তৈরি হয়েছে জনমানসে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে হাসপাতালের, বিশেষত রাতের বেলা হাসপাতাল চত্বরের সুরক্ষা নিয়ে।


ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে চিক্কবল্লপুরের এসপি কুশল চোকসি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "মধ্যরাতে হাসপাতাল চত্বরে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতা ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।"

ধৃত যুবক।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, চিক্কবল্লপুর জেলার গ্রাম থেকে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন ওই বৃদ্ধা। ডাক্তার দেখাতে সন্ধs হয়ে যাওয়ায় পথে বিপদের আশঙ্কায় হাসপাতাল চত্বরেই রাতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। রাত ২টো নাগাদ সেখানেই এক যুবক তাঁকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ।

পরে বৃদ্ধার চিৎকার শুনে হাসপাতালে থাকা অন্যান্য রোগী ও কর্মীদের কয়েকজন ছুটে আসেন। তাঁরা নির্যাতিতাকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে ধরে ফেলেন। খবর দেওয়া হয় পুলিশকে। প্রাথমিক তদন্তের পর পুলিশ ধর্ষণের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। 


```