Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তিরুপতির লাড্ডুতে এবার 'গুটখা', পশুর চর্বির পর নয়া অভিযোগ ভক্তের

অভিযোগ অস্বীকার মন্দির কর্তৃপক্ষের।

তিরুপতির লাড্ডুতে এবার 'গুটখা', পশুর চর্বির পর নয়া অভিযোগ ভক্তের

অভিযোগকারিণী মহিলা দোন্তু পদ্মাবতী।

শেষ আপডেট: 24 September 2024 15:30

দ্য ওয়াল ব্যুরো: তিরুপতির প্রসাদী লাড্ডুর ঘিতে পশুর চর্বি মেশানোর বিতর্কের রেশ কাটার আগেই শ্রীবেঙ্কটেশ্বর স্বামীর প্রসাদ লাড্ডুতে মিলল 'গুটখা'। অন্ধ্রপ্রদেশের এক প্রৌঢ়া ভক্তের দাবি, তিনি মন্দিরে তাঁকে যে প্রসাদ দেওয়া হয়েছে, তার ভিতরে তিনি কাগজে মোড়া তামাকজাতীয় গুঁড়ো পেয়েছেন। মন্দির কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে।

অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার বাসিন্দা দোন্তু পদ্মাবতী নামে ওই মহিলার দাবি, গত ১৯ নভেম্বর তিনি তিরুমালা তিরুপতি দেবস্থানম বা শ্রীবেঙ্কটেশ্বর স্বামী মন্দির দর্শনে গিয়েছিলেন। দর্শনের পর তাঁকে সেখানকার রীতি অনুযায়ী লাড্ডু প্রসাদ দেওয়া হয়। সেই লাড্ডু ভেঙে খেতে গিয়ে তিনি দেখেন তার ভিতরে কাগজে মোড়া গুটখা পড়ে রয়েছে। তিনি ওই প্রসাদী লাড্ডু তাঁর বাড়িতেও এনেছিলেন, আত্মীয় ও প্রতিবেশীদের প্রসাদ বিতরণের জন্য।

একটি সোশ্যাল মিডিয়া পোস্টে পদ্মাবতী বলেন, আমি যখন প্রসাদ ভাগ করার জন্য ভেঙেছি, দেখেই চমকে উঠি। লাড্ডুর ভিতরে ছোট্ট এক টুকরো কাগজে মোড়া তামাকজাতীয় কিছু রয়েছে। তিনি রাগের সুরে বলেন, প্রসাদম হল পবিত্র, এর ধর্মীয় মাহাত্ম্য ঈশ্বরবিশ্বাসীদের কাছে এক স্বর্গীয় অনুভূতি। ফলে প্রসাদের ভিতরে এরকম জিনিস দেখলে মন তো ভেঙে যাবেই।

এর জবাবে তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। তারা লাড্ডুর ভিতরে গুটখার প্যাকেট পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে। যদিও এই ভাইরাল ভিডিও ফের নতুন করে বিতর্ক তৈরি করেছে। টিটিডি বলেছে, লাগাতার সিসিটিভির নজরদারিতে অত্যন্ত সাবধানতা ও পবিত্রতা রক্ষা করে তিরুমালার লাড্ডু পোটুতে (পাকশালা) বৈষ্ণবীয় ব্রাহ্মণ রীতিতে লাড্ডু প্রস্তুত করা হয়। ফলে এই দাবি অত্যন্ত বিভ্রান্তিকর এবং নিন্দনীয় যে তার মধ্যে তামাকের প্যাকেট ছিল। কর্তৃপক্ষ মহিলা ভক্তকে লাড্ডুটিকে রেখে দিতে বলেছে তদন্তের স্বার্থে।


```