Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে মরসুমের শীতলতম দিন, দূষণে সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরার নির্দেশ

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১১৯টি উড়ান দেরিতে চলাচল করে এবং ৬টি উড়ান বাতিল করা হয়েছে।

দিল্লিতে মরসুমের শীতলতম দিন, দূষণে সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরার নির্দেশ

ঘন ধোঁয়াশায় এদিনও ছেয়ে ছিল উত্তর ভারতের আকাশ।

শেষ আপডেট: 20 November 2024 10:47

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির দূষণমাত্রা সামান্য কমল। বুধবার সকাল ৯টায় বাতাসে দূষণের সূচক ছিল ৪২৪। শহরের তাপমাত্রা মরসুমের সর্বনিম্নে চলে এসেছে। ভোরের দিকে তা ১১.২ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে। তবে সামান্য হলেও বাতাসের দূষণ মঙ্গলবার থেকে কিছুটা হলেও কমেছে। তবে এখনও তা তীব্র আকারেই রয়েছে। গতকাল, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ সূচক ছিল ৪৬০। এদিন সকাল ৯টার সময় তা ৪২৪-এ নেমে এসেছে।

আবহাওয়া দফতরের সংবাদ অনুযায়ী ঘন ধোঁয়াশায় এদিনও ছেয়ে ছিল উত্তর ভারতের আকাশ। বেলা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সফদরজঙ্গ এলাকা দৃশ্যমানতা ৫০০ মিটারে নেমে আসে। পালাম এলাকায় তা ছিল ৬০০ মিটার।

বাতাসের মান খুবই খারাপ অবস্থায় থাকায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পর এবার দিল্লি সরকারি দফতরে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজের নির্দেশ দিল আম আদমি পার্টির সরকার। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বুধবার সকালে এক এক্সবার্তায় জানান, রাজ্য সরকারি অফিসগুলি ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে। বাকি অর্ধেক বাড়ি থেকে কাজ করবেন। এর আগে সরকার বিভিন্ন সরকারি অফিসে কাজের সময়ে রদবদল এনেছিল।

দূষণ ও দৃশ্যমানতা কমে আসায় এদিন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১১৯টি উড়ান দেরিতে চলাচল করে এবং ৬টি উড়ান বাতিল করা হয়েছে। বাতাস ছাড়াও যমুনা নদীতে এখনও বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে। এদিন কালিন্দী কুঞ্জ এলাকায় যমুনা নদী রাসায়নিকের ফেনায় ভরে গিয়েছিল। 


```