Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত-পাক যুদ্ধ চায় না আমেরিকা, দু’পক্ষকেই ধীরে চলো নীতি নিতে বলল আরও দেশ

দুই দেশকেই আপাতত ‘ধীরে চলো’ (go slow) নীতি অনুসরণের পরামর্শ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন (Donald Trum administration) ।

ভারত-পাক যুদ্ধ চায় না আমেরিকা, দু’পক্ষকেই ধীরে চলো নীতি নিতে বলল আরও দেশ

ফাইল ছবি।

শেষ আপডেট: 30 April 2025 09:02

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও পাকিস্তানের (India and Pakistan) মধ্যে যুদ্ধের সম্ভাবনা প্রবল হতেই তৎপর হয়ে উঠেছে আমেরিকা (America)। দুই দেশকেই আপাতত ‘ধীরে চলো’ (go slow) নীতি অনুসরণের পরামর্শ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন (Donald Trum administration) ।

মঙ্গলবার রাতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানকে জবাব দিতে সেনা বাহিনীকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। ওই বৈঠকের আগে সেনাকর্তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এরপর ভারতীয় সময় মঙ্গলবার বেশি রাতে হোয়াইট হাউসের তরফে মার্কিন সরকারের প্রতিক্রিয়া প্রকাশ করা হয়। মার্কিন বিদেশ মন্ত্রকের মুখমাত্র ট্রৈমি ব্রুশ বলেন, ভারত ও পাকিস্তানের শীর্ষ পর্যায়ে হোয়াইট হাউসের যোগাযোগ আছে। লাগাতার কথা হচ্ছে নয়াদিল্লি ও ইসলামাবাদের কর্তাদের সঙ্গে। আমেরিকা চায় দুই দেশ আলোচনায় বসুক। সংঘাতের পথ এড়াক। আমেরিকা নিজেদের মতো করে যুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাবে, জানিয়েছেন মার্কিন মুখপাত্র।

ট্রাম্পের মুখপাত্র আরও জানিয়েছেন, শুধু দুই দেশের সঙ্গে আলোচনাই নয়, একাধিক কূটনৈতিক ও রাজনৈতিক স্তরে আলোচনা চালানো হচ্ছে যাতে ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে না পড়ে।

মার্কিন প্রশাসনের যুদ্ধ না করার এই উদ্যোগ নিয়ে কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। একাধিক মহল মনে করছে, আমেরিকা তার দাপট ও প্রভাব বিস্তাতের সুযোগ হিসাবে দেখছে চলতি পরিস্থিতিকে। তাছাড়া ট্রাম্প যখন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ থামাতে তৎপর তখন ভারত ও পাকিস্তান সংঘাতে জড়িয়ে পড়লে তাতে ট্রাম্পের যুদ্ধ বিরোধী তৎপরতা প্রশ্নের মুখে পড়বে।

আমেরিকার পাশাপাশি চিনও তৎপর ভারত-পাক যুদ্ধ থামাতে। কারণ, দুই দেশে, বিশেষ করে পাকিস্তানে তাদের বিপুল বিনিয়োগ রয়েছে। যুদ্ধ বাঁধলে চিনা শিল্প সংস্থাগুলিও বিপাকে পড়বে। নয়াদিল্লি ও ইসলামাবাদের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলছে সৌদি আরবও। তারাও চাইছে পরিস্থিতি যেন যুদ্ধ পর্যন্ত না গড়ায়।


```