Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ছেলের বিয়ের আগে ৫০ যুগলের চার হাত এক করলেন মুকেশ-নীতা, উপহারে সোনার গয়না সহ আরও অনেক চমক

মঙ্গলবার মহারাষ্ট্রের পালগড়ে বসে পঞ্চাশের বেশি জুটির বিয়ের আসর।

ছেলের বিয়ের আগে ৫০ যুগলের চার হাত এক করলেন মুকেশ-নীতা, উপহারে সোনার গয়না সহ আরও অনেক চমক

গণবিবাহের আয়োজন করেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি

শেষ আপডেট: 2 July 2024 20:55

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামী ১২ জুলাই গাঁটছড়া বাঁধবেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। ছেলের বিয়ের শেষ পর্বের প্রস্তুতি নিয়ে ব্যস্ত মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। আর তার আগে গণবিবাহের আয়োজন করলেন ধনকুবের দম্পতি। 

মঙ্গলবার মহারাষ্ট্রের পালগড়ে বসে পঞ্চাশের বেশি জুটির বিয়ের আসর। রিলায়েন্স কর্পোরেট পার্কের অনুষ্ঠানে দম্পতিদের পরিবারের তরফে উপস্থিত ছিলেন প্রায় ৮০০ অতিথি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এসেছে। 

এদিনের অনুষ্ঠানে মুকেশ ও নীতা ছাড়াও উপস্থিত ছিলেন তাঁদের বড় ছেলে রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ এবং পুত্রবধূ শ্লোকা আম্বানি। এছাড়াও ইশা আম্বানি এবং তাঁর স্বামী আনন্দ পিরামলও।

এদিন ৫০ জন দরিদ্র যুগল আম্বানি পরিবারের উপস্থিতিতে সাতপাঁকে বাঁধা পড়েন। প্রত্যেক নবদম্পতিকে সোনার ও রূপোর গয়না উপহার দেওয়া হয়। যার মধ্যে ছিল মঙ্গলসূত্র, বিয়ের আংটি, নথ, রুপোর নুপূর। প্রত্যেক নববধূর হাতে ১.০১ লক্ষ টাকার ‘স্ত্রীধন’ তুলে দেওয়া হয়েছে। 

এখানেই শেষ নয়। ঘর-গৃহস্থালীর সরঞ্জাম অর্থাৎ বাসনপত্র, মুদি সামগ্রী, গ্যাস স্টোভ, মিক্সার, পাখা, বালিশ, ম্যাট্রেসও উপহার দেওয়া হয়েছে নতুন দম্পতিদের। আয়োজন করা হয়েছিল বিরাট নৈশভোজেরও। এই অনুষ্ঠানের মাধ্যমেই শুরু হল অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ পর্ব।

এদিনের অনুষ্ঠানে লাল শাড়িতে চোখ ধাঁধানো সাজে উপস্থিত ছিলেন নীতা আম্বানি। ছিলেন মুকেশ আম্বানি ও পরিবারের অন্যান্যরা। প্রত্যেক নবদম্পতিকে নিজেরা গিয়ে শুভেচ্ছা জানান তাঁরা।


```