Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নোবেলজয়ী অমর্ত্য সেন সুস্থই আছেন, জানালেন মেয়ে নন্দনা

নোবেলজয়ী অমর্ত্য সেন সুস্থই আছেন, জানালেন মেয়ে নন্দনা

শেষ আপডেট: 10 October 2023 20:54

দ্য ওয়াল ব্যুরো: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সুস্থই আছেন জানালেন মেয়ে নন্দনা সেন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বাবার সুস্থতার কথা জানান তিনি। 

মঙ্গলবার বিকেলে নোবেলজয়ী অমর্ত্য সেনকে নিয়ে একটি দুঃসংবাদ ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সেই খবর ছড়িয়ে পড়ার পরই শোরগোল পড়ে যায়। যদিও সেই খবরের সত্যতা সম্পর্কে পরিবারের তরফে কোনও স্টেটমেন্টরই উল্লেখ ছিল না প্রতিবেদনগুলোতে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির এই খবর একেবারেই সত্য নয় বলে জানান তাঁর মেয়ে নন্দনা সেন। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বাবার সুস্থতার খবর জানানোর পাশাপাশি নন্দনা সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে নন্দনা জানান, 'বাবা সুস্থ আছেন। গোটা পরিবারের সঙ্গে গত সপ্তাহে কেমব্রিজে সময় কাটিয়েছেন। বইয়ের কাজ ও অধ্যাপনা নিয়ে তিনি ব্যস্ত আছেন।' এমনকী সোমবার রাত পর্যন্ত বাবার সঙ্গেই তিনি কাটিয়েছেন, সে কথাও নিজের পোস্টে জানিয়েছেন নন্দনা।

কীভাবে এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ল? সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিনের একটি পোস্টেই প্রথম অমর্ত্য সেনের 'মৃত্যু সংবাদ' ছড়িয়ে পড়ে। সেই পোস্টে ক্লডিয়ার লেখেন, 'মর্মান্তিক খবর। আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন মারা গেছেন।'

দাবানলের মতো সেই খবর ছড়িয়ে পড়ে। তারপরই মেয়ে নন্দনা বাবার সুস্থতার কথা জানান। তিনি বলেন, 'বাবা এখন বস্টনে আছেন। সুস্থই আছেন।' সেইসঙ্গে ভুয়ো খবর না ছড়ানোর অনুরোধও করেন নন্দনা।

কলকাতায় অমর্ত্য সেনের ঘনিষ্ঠরা জানিয়েছেন, যে এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে অমর্ত্য সেনের মৃত্যুসংবাদের খবর ছড়িয়েছে সেটি ভুয়ো।

প্রশ্ন ওঠে কেন ক্লডিয়া খবরের সত্যতা যাচাই না করেই এমন খবর ছড়ালেন। বিষয়টি স্পষ্ট করেছে ক্লডিয়া নিজেই। এক্স হ্যান্ডেলে ফের ক্লডিয়া একটি পোস্ট করেন। সেখানে লেখেন, টোমাসো নামে এক ইতালিয়ান সাংবাদিক ওই ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেছিলেন। আগে সেই অ্যাকাউন্ট থেকেই পোস্ট করা হয়েছিল।


```