Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে তুমুল ঝগড়া, হয়নি চুক্তি, যৌথ সাংবাদিক সম্মেলন

নজিরবিহীন এই ঘটনার জন্য ট্রাম্প এবং জেলেনস্কি পরস্পরকে দায়ী করেছেন।

হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে তুমুল ঝগড়া, হয়নি চুক্তি, যৌথ সাংবাদিক সম্মেলন

ট্রাম্প-জেলেনস্কি ঝগড়া থামানোর চেষ্টা করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

শেষ আপডেট: 1 March 2025 07:34

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে বসেছিলেন  (Trump-Zelenski meet at White house)। কিন্তু মাঝপথে রেগেমেগে বৈঠক ছেড়ে বেরিয়ে যান ইউক্রেন প্রেসিডেন্ট। ফলে দু’জনের মধ্যে পূর্ব ঘোষণা মতো চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়। বাতিল হয় যৌথ সাংবাদিক বৈঠকও। নজিরবিহীন এই ঘটনার জন্য ট্রাম্প এবং জেলেনস্কি পরস্পরকে দায়ী করেছেন।

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইউক্রেন প্রেসিডেন্টকে আক্রমণ করছিলেন। বরফ গলে ইউক্রেনের খনিজ সম্পদের উপর মার্কিন নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষকে জেলেনস্কি রাজি হওয়ার পর। শুক্রবার দুই প্রেসিডেন্ট বৈঠকে বসেন।

কিন্তু বৈঠক শুরুর পর পরই তর্কে জড়ান দু’জনে। কিছুক্ষণ পর দু’জনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কিকে দায়ী করেন। বলেন, আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ চাপিয়ে দিচ্ছেন। কিন্তু জেনে যান এই যুদ্ধ আপনি হেরে গিয়েছেন। আপনার সৈন্য কমে গিয়েছে। অস্ত্র কমে গিয়েছে। আপনি কিছুতেই জিততে পারেন না। কারণ আমরা আপনার পাশে নেই।

পাল্টা জবাব দেন জেলেনস্কি। বলেন, আমেরিকার ভুল নীতির জন্য পুতিনের মতো খুনি মান্যতা পেয়ে যাচ্ছে। রাশিয়াই ইউক্রেন আক্রমণ করেছে, দাবি করেন জেলেনস্কি।

ঠিক কী নিয়ে দু’জনের আলোচনা উত্তপ্ত হয়ে উঠল জানা যায়নি। মনে করা হচ্ছে খনিজ নিয়ে শেষ মুহূর্তে ইউক্রেনের উপর কিছু শর্ত চাপাতে চান ট্রাম্প। তাতেই বেঁকে বসেন ইউক্রেন প্রেসিডেন্ড।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার ইউক্রেনের পাশে ছিল। জেলেনস্কির দেশকে অর্থ ও অস্ত্র সহায়তা করেছে আমেরিকা। রাশিয়ার বিরুদ্ধে সেই সব অস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন।

ট্রাম্প এসেই সেই সব সহায়তা বন্ধ করে দিয়েছেন। বলেছেন, আমেরিকা কেন ইউক্রেনকে সহায়তা করতে যাবে। মার্কিন সহায়তা চালু রাখতেই ট্রাম্পের চাপের কাছে নতিস্বীকার করে ইউক্রেনের খনিজ পদার্থ নিয়ে চুক্তি করতে এবং হোয়াইট হাউস সফরে রাজি হন জেলেনস্কি।

দু’জনের মধ্যে গোলমাল এমন পর্যায় পৌঁছায় যে অপেক্ষমান সাংবাদিকদের মুখোমুখি হননি দুই প্রেসিডেন্ট। সাংবাদিকদের সাক্ষী রেখে তাঁদের চুক্তি সই করার কথা থাকলেও তা হয়নি। শেষ মুহূর্তে বাতিল হয় রীতিমাফিক দুই প্রেসিডেন্টের যৌথ সাংবাদিক বৈঠক।


```