Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pahalgam: নিহত লস্কর-ই-তইবার শীর্ষ কম্যান্ডর আলতাফ লাল্লি! বন্দিপোরার এনকাউন্টার এখনও চলছে

শুক্রবার সকালে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে এই তল্লাশি অভিযান শুরু করে। বন্দিপোরায় সন্দেহভাজন জঙ্গিদের অবস্থান চিহ্নিত হওয়ার পর নিরাপত্তা বাহিনী তাদের ঘিরে ফেলে আর তারপরেই শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষে লস্করের কুখ্যাত কমান্ডার আলতাফ লাল্লি নিহত হয়।

Pahalgam: নিহত লস্কর-ই-তইবার শীর্ষ কম্যান্ডর আলতাফ লাল্লি! বন্দিপোরার এনকাউন্টার এখনও চলছে

বান্দিপোরা এনকাউন্টার।

শেষ আপডেট: 25 April 2025 10:55

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের বন্দিপোরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল লস্কর-ই-তইবার (LeT) শীর্ষস্থানীয় জঙ্গি আলতাফ লাল্লি। ২২ এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার পর থেকে সেনা অভিযান চলছে কাশ্মীরের কোণায় কোণায়। কুলগাম, উধমপুরের পরে আজ সকাল থেকে বান্দিপোরায় শুরু হয় সেনা-জঙ্গি এনকাউন্টার। হামলার সঙ্গে যুক্ত লস্কর জঙ্গিদের খোঁজেই এই অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী।

অবশেষে এল 'সুখবর'। সেনা সূত্রের খবর, লস্কর জঙ্গি আলতাফ লাল্লি নিকেশ হয়েছে সেনা গুলিতে।

জানা গেছে, শুক্রবার সকালে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে এই তল্লাশি অভিযান শুরু করে। বন্দিপোরায় সন্দেহভাজন জঙ্গিদের অবস্থান চিহ্নিত হওয়ার পর নিরাপত্তা বাহিনী তাদের ঘিরে ফেলে আর তারপরেই শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষে লস্করের কুখ্যাত কমান্ডার আলতাফ লাল্লি নিহত হয়।

সূত্র মারফত জানা গিয়েছে, সংঘর্ষের প্রাথমিক পর্বেই নিরাপত্তাবাহিনীর গুলিতে এক জঙ্গি গুরুতর জখম হয়েছিল। ওই একই সংঘর্ষে এক পদস্থ পুলিশ আধিকারিকের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন।

এই নিয়ে জম্মু-কাশ্মীর পুলিশের তরফে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্র বলছে, মৃত জঙ্গির পরিচয় নিশ্চিত করা হয়েছে। সে লস্কর-ই-তইবা গোষ্ঠীর একজন প্রভাবশালী কম্যান্ডর ছিল এবং অতীতে বহু সন্ত্রাসবাদী কার্যকলাপে সে যুক্ত ছিল।

এদিকে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলাতেয় আরও একটি সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সেখানেও জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। ওই অভিযান এখনও চলছে বলে খবর।

দেশজুড়ে ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতা রুখতে কেন্দ্র সরকার কড়া অবস্থানে রয়েছে। সম্প্রতি একাধিক জায়গায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে লস্কর ও জইশ গোষ্ঠীর সদস্যদের খতম করা হয়েছে। পহেলগামের হামলার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে উপত্যকার বিভিন্ন পর্যটনকেন্দ্র, সেনা ঘাঁটি এবং জনবহুল এলাকাগুলিতে।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, উপত্যকায় শান্তি বিঘ্নিত করার যে কোনও চেষ্টার কড়া জবাব দেওয়া হবে। এই ধরনের অপারেশন ভবিষ্যতেও চলবে, যতক্ষণ না সব সন্ত্রাসবাদী নেটওয়ার্ক সম্পূর্ণভাবে নির্মূল করা যায়।


```