Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দিল্লির ধাঁচে ডিলার স্বার্থে মদনীতি, অডিও মেসেজে তপ্ত কেরল, বিপাকে সিপিএম, তদন্তে পুলিশ

মদনীতি নিয়ে হোয়াটসঅ্যাপে ভাইরাল অডিও মেসেজ ছড়িয়ে পড়েছে কেরলে। 

দিল্লির ধাঁচে ডিলার স্বার্থে মদনীতি, অডিও মেসেজে তপ্ত কেরল, বিপাকে সিপিএম, তদন্তে পুলিশ

মদনীতি নিয়ে হোয়াটসঅ্যাপে ভাইরাল অডিও মেসেজ

শেষ আপডেট: 26 May 2024 17:13

দ্য ওয়াল ব্যুরো: ‘সরকার অচিরেই আমাদের দাবি মতো নতুন মদনীতি চালু করতে চলেছে। এখনই দোকানদার পিছু আড়াই লাখ টাকা করে জমা করুন।’ হোয়াটসঅ্যাপে এমনই একটি অডিও মেসেজ ছড়িয়ে পড়েছে কেরলে। 

সেটি অ্যানিমন ওরফে জয়কৃষ্ণাণ নামে একজনের কণ্ঠস্বর বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তিনি কেরলের ইডুকি জেলার হোটেল মালিক সংগঠনের কর্তা। অডিও মেসেজে তিনি বলেছেন, সরকার আমাদের দাবি মেনে মাসের প্রথম দিনটি আর ড্রাই-ডে হিসাবে চালু রাখবে না। এছাড়া আইটি পার্কগুলিতে বিয়ার পাব খোলার অনুমত দিতে চলেছে সরকার। 

হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক-সহ নানা সামাজিক মাধ্যমে সেই অডিও মেসেজ ছড়িয়ে পড়ায় হইচই পড়ে গিয়েছে গোটা রাজ্যে। বিরোধীরা অভিযোগ করছে দিল্লির মতো ব্যবসায়ীদের স্বার্থে মদনীতি চালু করতে চাইছে সিপিএম সরকার। 

পরিস্থিতি সামাল দিতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কেরলের আবগারি মন্ত্রী এমভি রাজেশ রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে ওই অডিও ক্লিপ নিয়ে তদন্ত করতে বলেছেন। রবিবার পুলিশ প্রধান ওই তদন্তের ভার কেরল পুলিশের বিশেষ সেলকে দিয়েছেন। মন্ত্রী রাজেশ জানিয়েছেন, একথা ঠিক রাজ্য সরকার নতুন মদনীতি চালু করতে আগ্রহী। কিন্তু এই ব্যাপারে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি। তাঁর কথায়, মদনীতির কথা বলে কেন ডিলারদের থেকে টাকা তোলার চেষ্টা হচ্ছিল, কারা এর সঙ্গে যুক্ত, পুলিশকে তা খতিয়ে দেখতে বলা হয়েছে। 

যদিও বিরোধীদের অভিযোগ, দিল্লির ধাঁচে কেরলেও ব্যবসায়ীদের বাড়তি আয়ের সুযোগ করে দিতে মদনীতি তৈরি করছিল সিপিএম সরকার। অডিও মেসেজের মাধ্যমে সেটা জানাজানি হয়ে গেল। এমন মদনীতি কারা তৈরি করছিল সেটাও তদন্তের আওতায় আসা দরকার। 

পুলিশ যদিও জানিয়েছে, তারা এখনই ওই অডিও মেসেজের ভিত্তিতে কোনও এফআইআর করছে না। অডিও মেসেজটির সত্যাসত্য নিয়ে অনুসন্ধান করার পর পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।


```