Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিআরপিএফ কর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ! চাকরি থেকে বরখাস্তের নির্দেশ

অর্জুন পুরষ্কারপ্রাপ্ত এক সিআরপিএফ কর্তার বিরুদ্ধে আগেই যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স।

সিআরপিএফ কর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ! চাকরি থেকে বরখাস্তের নির্দেশ

খাজান সিং।

শেষ আপডেট: 27 April 2024 12:41


দ্য ওয়াল ব্যুরো: অর্জুন পুরষ্কারপ্রাপ্ত এক সিআরপিএফ কর্তার বিরুদ্ধে আগেই যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স।

অভিযোগ প্রমাণিত হওয়ার পরে ইউপিএসসি ওই অফিসারকে বরখাস্ত করার সুপারিশ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রকে। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রক সুপারিশ মেনে ওই অফিসারকে বরখাস্ত করার নোটিস জারি করেছে।

সংবাদ সংস্থা সূত্রের খবর, সিআরপিএফের ওই কর্তার নাম খাজান সিং। তিনি ডিআইজি পদমর্যাদার অফিসার। নিয়ম অনুযায়ী, ১৫ দিনের মধ্যে তাঁকে বরখাস্তের নোটিসের জবাব দিতে হবে।

মুম্বইয়ে কর্মরত ওই অফিসারের বিরুদ্ধে আধাসামরিক বাহিনীর মহিলাদের উপর যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে মোট দু’টি অভিযোগ রয়েছে। যার একটি মামলায় তাঁকে বরখাস্তের নোটিস পাঠানো হল। অন্যটির তদন্ত এখনও চলছে।

তবে বরখাস্তের নোটিসের বিষয়ে অভিযুক্ত অফিসারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে এর আগে যৌন হয়রানির অভিযোগ সম্পর্কে তিনি সংবাদ সংস্থার কাছে দাবি করেছিলেন, "পরিকল্পিতবাবে ফাঁসানো হয়েছে।"


```