Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি বাংলো আটকে কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঘরছাড়া নাকি 'নাটক', দাবি বিজেপির

কেন কেজরিওয়াল সরকারি ভবন ছাড়ছেন না? জবাবে দিল্লির বিজেপি প্রধানের দাবি বাংলোতে দুর্নীতির এখনও অনেক প্রমাণ ছড়িয়ে রয়েছে।

সরকারি বাংলো আটকে কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঘরছাড়া নাকি 'নাটক', দাবি বিজেপির

ফাইল ছবি

শেষ আপডেট: 8 October 2024 12:28

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারই সরকারি বাংলো ছেড়ে নতুন ঠিকানায় পৌঁছে গিয়েছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির তরফে সাফ জানানো হয়েছিল দিল্লি বিধানসভা নির্বাচনে জিতলে তবেই তিনি সরকারি বাসভবনে ফিরবেন।

কিন্তু সত্যিই কী সিভিলস লাইন এলাকার সরকারি বাসভবন ছেড়ে লুটিয়েন্স দিল্লির ৫ নম্বর ফিরোজ শাহ রোডের বাংলোয় পাকাপাকিভাবে বসবাস শুরু করেছেন আপ সুপ্রিমো? দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেবের দাবিতে এবার নয়া বিতর্ক শুরু হল।

দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্রর দাবি, এখনও অবধি সরকারি বাংলো খালি করেননি অরবিন্দ কেজরিওয়াল। গত শুক্রবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়ার যে ছবি সামনে এসেছে তা পুরোটাই নাটক। কেজরিওয়াল এখনও সিভিলস লাইন এলাকাতেই বসবাস করছেন। সরকারিভাবে সেটা এখনও খালি করেননি তিনি।

আচমকা বীরেন্দ্রর বিস্ফোরক অভিযোগে বিতর্ক শুরু হয়েছে। তবে কী সত্যিই কেজরির গৃহত্যাগের যে ছবি সামনে এসেছিল তা পুরোপুরি মিথ্যা, পুরোটাই নাটক? বিজেপির দাবিতে এমন আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে।

কিন্তু কেন কেজরিওয়াল সরকারি ভবন ছাড়ছেন না? জবাবে দিল্লির বিজেপি প্রধানের দাবি বাংলোতে দুর্নীতির এখনও অনেক প্রমাণ ছড়িয়ে রয়েছে। যদি সে সব কাজ শেষ হয়ে গিয়ে থাকে অবিলম্বে বাংলোর চাবি পূর্ত দফতরের কাছে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে বীরেন্দ্রর প্রশ্ন বাংলোতে এখনও কী লুকিয়ে রেখেছেন উনি যে কারণে ছাড়তে এত কষ্ট হচ্ছে?

বিজেপির দাবি উড়িয়ে আম আদমি পার্টির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবারই সরকারি বাংলো ছেড়ে ৫ নম্বর ফিরোজ শাহ রোডে এক আপ বিধায়কের বাংলোয় পাকাপাকিভাবে বসবাস শুরু করেছেন আপ সুপ্রিমো। চাবিও পূর্ত দফতরের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফেরানো চাবি বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী মারলেনার হাতেই তুলে দেওয়া হয়েছে।


```