Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

৮০ বছরের স্বামীর থেকে বিচ্ছেদ-খোরপোশ চাইলেন স্ত্রী! আদালত বলল, 'ঘোর কলিযুগ'

শুধু বিচ্ছেদ চান না মহিলা, স্বামীর থেকে খোরপোশও দাবি করেছেন তিনি।

৮০ বছরের স্বামীর থেকে বিচ্ছেদ-খোরপোশ চাইলেন স্ত্রী! আদালত বলল, 'ঘোর কলিযুগ'

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 September 2024 13:12

দ্য ওয়াল ব্যুরো: সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখার 'বেলাশেষে' দেখে অঝোরে কেঁদেছিল বাঙালি। বৃদ্ধ বয়সে গিয়ে স্ত্রীর থেকে বিচ্ছেদ চেয়েছিলেন স্বামী। স্ত্রীকে 'স্বাবলম্বী' করে তুলতে চেয়েছিলেন তিনি। পাশাপাশি, গোটা জীবনে যা যা করা হয়নি, শেষ বয়সে এসে তার স্বাদ পেতে চেয়েছিলেন। সিনেমায় অবশ্য ডিভোর্সের কেস বেশ দূর এগোয়নি। বাস্তবে এগোল! 

ডিভোর্স চেয়ে আদালতের দ্বারস্থ দম্পতি। তবে তাঁদের যা বয়স তা জেনে অবাক হয়েছেন খোদ বিচারপতিও। স্বামীর বয়স ৮০, স্ত্রীর বয়স ৭৫! এই বয়সে শুধু বিচ্ছেদ চান না মহিলা, স্বামীর থেকে খোরপোশও দাবি করেছেন তিনি। তাতেই কার্যত বিস্মিত আদালত। মামলার শুনানিতে তাই বিচারপতির মন্তব্য, 'মনে হচ্ছে কলিযুগ এসেই গেছে!' 

মনেশকুমার গুপ্তর সঙ্গে তাঁর স্ত্রীর দীর্ঘ সময় ধরেই বনিবনা নেই। ২০১৮ সালের পর তা আরও বাড়ে যখন তিনি অবসর নেন। সম্পত্তি সংক্রান্ত জটিলতা চরম সীমায় পৌঁছয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন মুনেশের স্ত্রী। কিন্তু সেখানে গিয়ে কোনও লাভ না হওয়ায় এখন আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। মুনেশের স্ত্রী আদালতে জানিয়েছেন, তাঁরা বহু মাস হল একসঙ্গে, এক ছাদের তলায় থাকেন না। আর থাকতেও চান না। তাই তাঁদের ডিভোর্সের অনুমতি দেওয়া হোক। একই সঙ্গে, খোরপোশও যেন তাঁকে দেওয়া হয়। 

মুনেশের কাছ থেকে মাসিক ১৫ হাজার টাকা চেয়েছেন তাঁর স্ত্রী! বক্তব্য, মাস গেলে ৩৫ হাজার টাকা পেনশন পান মুনেশ। তাই এই টাকা দেওয়া তাঁর পক্ষে অসম্ভব কিছু নয়। নিম্ন আদালত মুনেশকে তাঁর স্ত্রীকে মাসে ৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশে খুশি না হয়ে তিনি এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতেই বিচারপতি সৌরভশ্যাম শামশেরির মন্তব্য, 'এতো ঘোর কলিযুগ! চিন্তার বিষয়।' সবশেষে ওই বৃদ্ধাকে একটি নোটিস পাঠিয়েছেন তিনি।  


```