Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নইলে এতক্ষণে অবনমনের প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বিচারপতি বর্মাকে আটকাতে আইনজীবীদের কোর্ট বয়কট, ৫ পুলিশ কর্মীর ফোন জব্দ

গত সপ্তাহে দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার দিল্লির বাংলো থেকে প্রায় কুড়ি কোটি টাকা নগদ টাকা উদ্ধার হয়। বাংলোয় আগুন লাগলে দমকল গেলে একটি বন্ধ ঘর থেকে টাকা উদ্ধার হয়।

বিচারপতি বর্মাকে আটকাতে আইনজীবীদের কোর্ট বয়কট, ৫ পুলিশ কর্মীর ফোন জব্দ

বিচারপতি যশবন্ত বর্মা

শেষ আপডেট: 25 March 2025 10:10

দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি যশবন্ত বর্মার ( justice Jaswant Verma) মঙ্গলবার এলাহাবাদ হাই কোটে (Allahabad High court) যোগ দেওয়ায় কথা৷ তাঁর যোগদান আটকাতে হাই কোর্টের বার অ্যাসোসিয়েশন (Bar Association) মঙ্গলবার আদালহ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল তিওয়ারি বলেছেন শুধু বার অ্যাসোসিয়েশন নয়, এলাহাবাদ হাই কোর্টের আইনজীবী ও কর্মচারীদের মোট ২২টি সংগঠন বিচারপতি বর্মার নিয়োগ আটকাতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছে। 

গত সপ্তাহে দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার দিল্লির বাংলো থেকে প্রায় কুড়ি কোটি টাকা নগদ টাকা উদ্ধার হয়। বাংলোয় আগুন লাগলে দমকল গেলে একটি বন্ধ ঘর থেকে টাকা উদ্ধার হয়। ওই টাকার বিষয়ে বিচারপতি কোনও সদুত্তর দিতে পারেননি। তিনি পূর্ত দফতরের আধিকারিকদের দিকে ইঙ্গিত করেছেন। তাঁর কথায় আগুন লাগার সময় তিনি বাংলোয় ছিলেন না। বাংলোর চাবি ছিল পূর্ত বিভাগের আধিকারিকদের কাছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Chief Justice of India Sanjeev Khanna)  ওই ঘটনার তদন্তে বিচারপতিদের দিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন৷ কমিটি দিল্লি পুলিশের (Delhi Police) কাছে বিচারপতি বর্মার ফোন কলের বিস্তারিত তালিকা চেয়ে পাঠিয়েছে। 

ওই ঘটনায় ইতিমধ্যে বিতর্কে জড়িয়েছেন দিল্লির দমকল বিভাগের অধিকর্তা। তিনি দাবি করেছিলেন, বিচারপতির বাংলো নগদ টাকা পাওয়া যায়নি। কেন তিনি উল্টো বয়ান দিয়েছিলেন, বিচারপতি বর্মা তাঁকে ফোনে প্রভাবিত করেছিলেন কিনা খতিয়ে দেখবে কমিটি।

এদিকে, দিল্লি পুলিশের পাঁচ অফিসারও ওই ঘটনায় সন্দেহের তালিকায় রয়েছেন। তাঁরা ঘটনার পর বিচারপতির বাড়িতে গিয়েছিলেন। তাঁরাও টাকা পাওয়ার বিষয়টি লঘু করার চেষ্টা চালিয়েছিলেন বলে অভিযোগ। 

সোমবার দিল্লি পুলিশের কমিশনার (Delhi police commissioner) ওই পাঁচ পুলিশ অফিসারকে ডেকে জানিয়ে দেন, তদন্তকারী বিচারপতিদের সামনে স্বচ্ছতা বজায় রেখে বয়ান দিতে হবে। সেই সঙ্গে তাঁদের মোবাইল ফোনগুলি জমা নিয়ে নেন পুলিশ কমিশনার। ওই পুলিশ অফিসারদের সঙ্গে বিচারপতি বর্মা অথবা তাঁর ঘনিষ্ঠ কারও কথা হয়েছিল কিনা খতিয়ে দেখে তদন্তকারী বিচারপতিদের কাছে রিপোর্ট দিতে বলা হয়েছে।


```