Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিকে চূড়ান্ত ফ্লপ বিহারে, ৪ আসনেই জন সুরজের সুয্যি গেল পাটে

২০২৫ সালে বিহার বিধানসভা ভোটে সব আসনে অর্থাৎ ২৪৩টি আসনেই প্রার্থী দেবেন প্রশান্ত কিশোর

পিকে চূড়ান্ত ফ্লপ বিহারে, ৪ আসনেই জন সুরজের সুয্যি গেল পাটে

চারটি আসনেই শোচনীয় পরাজিত হল ভোটের পাটিগণিতের গুরুমশাইয়ের দল।

শেষ আপডেট: 23 November 2024 18:08

দ্য ওয়াল ব্যুরো: ভোটশিল্পী প্রশান্ত কিশোর (Prasant Kishor) ওরফে পিকে ভোট রাজনীতিতে নেমে নিজের মূর্তিই চুরমাচুর করে ফেললেন। সরকার বদলের কারিগর পিকে নিজে ভোট রাজনীতিতে নেমে চূড়ান্ত ফ্লপ। বিহারের ভোটে অভিষেক হওয়া তাঁর জন সুরজ দলের সুয্যি গেল পাটে। চারটি আসনেই শোচনীয় পরাজিত হল ভোটের (By Poll Results 2024 পাটিগণিতের গুরুমশাইয়ের দল। গুজরাত, বিহার, পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক গুরুত্বপূর্ণ ভোটে সরকার পতন ঘটিয়েছে। কিন্তু, বিহার বিধানসভার উপনির্বাচনের চারটি আসনেই প্রার্থী দিয়ে গোহারা হল পিকে-র জন সুরজ দল।

পিকে ইমামগঞ্জে জিতেন্দ্র পাসোয়ান, বেলাগঞ্জে মহম্মদ আমজাদ, রামগড়ে সুশীলকুমার সিং এবং তারারি কেন্দ্রে কিরণ সিংকে প্রার্থী করেছিলেন। গত ২ অক্টোবর দল গঠন করে প্রশান্ত কিশোর (Prasant Kishor) বলেছিলেন, ২০২৫ সালে বিহার বিধানসভা ভোটে সব আসনে অর্থাৎ ২৪৩টি আসনেই প্রার্থী দেবেন তিনি। তার আগে উপনির্বাচনের মহড়া ম্যাচেই সম্ভবত তাঁর সেই স্বপ্নে জল ঢেলে দিল জনতা।

চার আসনে প্রার্থী দিয়ে করুণভাবে পর্যুদস্ত হয়েছেন পিকে। জন সুরজ পার্টির প্রতিটি প্রার্থী বিপুল ভোটে (By Poll Results 2024) হেরেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের ধারেকাছে পৌঁছতে পারেননি কেউই। রামগড় ও তারারি কেন্দ্রে জিতেছে বিজেপি। বেলাগঞ্জ এবং ইমামগঞ্জে জিতেছে জেডিইউ ও হিন্দুস্তানি আওয়াম মোর্চা।
পিকের বেলাগঞ্জের প্রার্থী মহম্মদ আমজাদ ১৭ হাজার ২৮৫টি ভোট পেয়ে তৃতীয় স্থানে থেকেছেন। এই আসনে ৭৩ হাজার ৩৩৪ ভোটে জিতেছেন জেডিইউয়ের মনোরমা দেবী। ইমামগঞ্জে প্রশান্ত কিশোরের (Prasant Kishor)  দলের প্রার্থী জিতেন্দ্র পাসোয়ান তৃতীয় স্থানে রয়েছেন। তিনি পেয়েছেন ৩৭ হাজার ১০৩টি ভোট। এই আসনে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র রাম মাঝির পুত্রবধূ দীপা মাঝি ৫৩ হাজার ৪৩৫ ভোটে জয়লাভ করেন (By Poll Results 2024)।

রামগড়ে জন সুরজের প্রার্থী ছিলেন সুশীলকুমার সিং। তিনি চতুর্থ স্থানে রয়েছেন। পেয়েছেন ৬৫১৩টি ভোট। বিজেপির অশোককুমার সিং এই কেন্দ্র থেকে ৬২ হাজার ২৫৭ ভোটে জেতেন। তারারি কেন্দ্রে পিকের প্রার্থী হয়েছিলেন কিরণ সিং। তিনিও তৃতীয় স্থানে রয়েছেন। মাত্র ৫৫৯২ ভোট পেয়েছেন তিনি। প্রাক্তন বিধায়ক ও দাপুটে নেতা সুনীল পান্ডের ছেলে বিজেপির বিশাল প্রশান্ত এই কেন্দ্র থেকে ৭৮ হাজার ৫৬৪ ভোটে জেতেন।


```