Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওষুধগুলি আমাদের তৈরি নয়! গুণগত মানের রিপোর্ট বেরোতেই দাবি সংস্থার

ওষুধের নির্মাতা সংস্থাই প্রতিক্রিয়া দিয়ে সিডিএসসিও রিপোর্টকে ভুল বলে দাবি করেছে। 

ওষুধগুলি আমাদের তৈরি নয়! গুণগত মানের রিপোর্ট বেরোতেই দাবি সংস্থার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 September 2024 19:33

দ্য ওয়াল ব্যুরো: সেন্ট্রাল ড্রাগস স্ট্র্যান্ডারড কন্ট্রোল অরগানাইজেশন বা সিডিএসসিও তাঁদের রিপোর্টে দাবি করেছিল প্যারাসিটামল সহ ৫০টিরও বেশি ওষুধের গুণগত মান খারাপ। কিছু কিছু ওষুধের তালিকাও দিয়ে দেওয়া হয়েছিল তাদের মধ্যে ছিল প্যান-ডি, ক্লাভাম ৬২৫। এই ওষুধের নির্মাতা সংস্থাই প্রতিক্রিয়া দিয়ে সিডিএসসিও রিপোর্টকে ভুল বলে দাবি করেছে। 

গ্যাস, ক্যালসিয়াম, ভিটামিনের ওষুধ ছাড়াও অ্যান্টি-ডায়বেটিস, ব্লাড প্রেসারের ওষুধ নিয়ে সংশয় প্রকাশ করে সিডিএসসিও। অ্যালকেম ছাড়াও হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড, পিওর অ্যান্ড কিওর হেলথকেয়ার এই ওষুধগুলি তৈরি করে। তবে প্যান-ডি, ক্লাভাম ৬২৫ নিয়ে যে প্রশ্ন উঠেছে তা মানতে রাজি নয় অ্যালকেম। 

ওষুধ সংস্থার বক্তব্য, সিডিএসসিও যে রিপোর্ট প্রকাশ করেছে তার পর তাঁরা নিজেদের বাছাই করা নমুনার সঙ্গে তাদের সংগৃহীত নমুনার তুলনা করেছে। দুটি নমুনার কোনও মিল নেই বলে দাবি তাঁদের। যদিও গোটা বিষয়টি তাঁরা খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে। এখানে সত্যিই প্রশ্ন উঠেছে, 'জাল' ওষুধ আদৌ কোম্পানির তরফে বানানো হয়ে থাকতে পারে। কেউ কেউ মনে করছেন, ভুয়ো সংস্থা খুলে অসাধু ব্যবসায়ীরা নকল ওষুধ বানিয়ে তা এই সব নামী কোম্পানির নামে ছাড়তে পারে বাজারে। কারণ এই ধরনের ঘটনার খবর সামনে এসেছে ইতিমধ্যেই। 

সম্প্রতি জানা গেছে, হরিদ্বারের এক পশু-ওষুধের ল‌্যাবরেটরিতে গায়ে মাখার সস্তা পাউডার আর স্টার্চের বিষাক্ত মিশ্রণ দিয়ে তৈরি হচ্ছিল 'অ্যান্টিবায়োটিক'! তারপর সেই ‘ওষুধ’ পাঠিয়ে দেওয়া হচ্ছিল উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যে। এইসব জায়গার সরকারি হাসপাতালে তা ব্যবহার করাও হচ্ছিল। হাওয়ালা চক্রের মাধ‌্যমে মুম্বই থেকে উত্তরপ্রদেশের সাহারানপুরে আসত কোটি কোটি টাকা। সেই টাকা দিয়েই এই ওষুধ ব্যবহারের 'পারমিট' নিয়ে নিত অসাধু চক্রের সঙ্গে যুক্তরা।


```