Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুম্ভে পদপিষ্ট হলেও বরাতজোরে বেঁচে গেলেন আলিপুরদুয়ারের শুক্লা, এখন বাড়ি ফেরার লড়াই

হাসিমারার বাসিন্দা শুক্লা দেবনাথ। বুধবার রাত ২টো নাগাদ পদপিষ্ট হয়ে ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয় মহাকুম্ভে। সেখানেই ছিলেন এই যুবতী।

কুম্ভে পদপিষ্ট হলেও বরাতজোরে বেঁচে গেলেন আলিপুরদুয়ারের শুক্লা, এখন বাড়ি ফেরার লড়াই

শেষ আপডেট: 31 January 2025 14:45

রিয়া দাস, প্রয়াগরাজ

হাসিমারার বাসিন্দা শুক্লা দেবনাথ। বুধবার রাত ২টো নাগাদ পদপিষ্ট হয়ে ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয় মহাকুম্ভে। সেখানেই ছিলেন এই যুবতী। ঘটনাস্থলে প্রায় ২০ জন পুণ্যার্থী পড়ে যান তাঁর উপর। কীভাবে বেঁচে গেছেন, জানেন না নিজেই। তবে কিছুক্ষণের জন্য সংজ্ঞা হারিয়েছিলেন। মৌনি অমাবস্যার তিথিতে স্নান করতে গিয়ে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাই শোনালেন শুক্লা।

এখনও প্রয়াগরাজ দুর্ঘটনার অভিঘাত কাটিয়ে উঠতে পারেনি পুরোপুরি। সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। ফের যাতে এমন কোনও দুর্ঘটনা না হয় তার জন্য পুলিশ ও প্রশাসনের তরফে প্রচার চলছে। কিন্তু দুর্ঘটনার রাতে সেখানে যাঁরা ছিলেন এবং বরাতজোরে প্রাণে বেঁচে গেছেন তাঁরা প্রশাসনের ব্যবস্থাপনায় অখুশি। শুক্লাও তার ব্যতিক্রম নয়। 

বলছিলেন, "সবে স্নান সেরে উঠেছি তখন। কাপড়জামা পাল্টানোর ভাল কোনও ব্যবস্থা ছিল না। হঠাৎই মেলার মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। দেখতে দেখতে পড়ে গেলাম আমিও। গায়ের উপর অন্তত ২০ জন। দমবন্ধ হয়ে আসছিল।  কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলি। তারপরে দেখলাম বেঁচে গেছি। কী করে বাঁচলাম জানি না।" 

দুর্ঘটনার পরের অভিজ্ঞতাও ভাল নয়। খাবার ও জল নিয়ে কালোবাজারিরও অভিযোগ তুলেছেন শুক্লা। বললেন,"দুর্ঘটনার সুযোগ নিয়ে অনেকেই কালোবাজারি করছে। একটা জলের বোতল বিক্রি হয়েছে ৫০ টাকা। শুধু ভাত-ডাল ৭০ থেকে ১০০ টাকা। কেউ দেখার নেই।" ভিড়ে পদপিষ্ট হয়ে হাঁটুতে চোট পেয়েছেন শুক্লা। মাথার পেছনে প্রচণ্ড যন্ত্রণা। এখন বাড়ি ফেরার জন্য দাঁতে দাঁত চেপে লড়াই চালাচ্ছেন। 


```