Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বাবা আজও রাত জেগে সমস্ত ইমেলের জবাব দেন’, আম্বানি পরিবারের কর্মসংস্কৃতি নিয়ে অকপট আকাশ

আকাশের কথায়, তাঁর জীবনের আদর্শ বাবা মুকেশ আম্বানি। সেই সঙ্গে গোটা পরিবারও। ৩২ বছর একই ছাদের তলায় দিন কেটেছে তাঁদের এবং কোনওদিন বাবা-মায়ের থেকে অনুপ্রেরণার এতটুকু কমতি হয়নি। অকপট বক্তব্য আকাশের।

‘বাবা আজও রাত জেগে সমস্ত ইমেলের জবাব দেন’, আম্বানি পরিবারের কর্মসংস্কৃতি নিয়ে অকপট আকাশ

মুকেশ আম্বানি

শেষ আপডেট: 2 March 2025 14:37

দ্য ওয়াল ব্যুরো: প্রতিষ্ঠা, পরম্পরা, অনুশাসন।

‘মহাব্বতে’ ছায়াছবিতে গুরুকুলের প্রধান নারায়ণ শঙ্করের ভূমিকায় অভিনয় করা অমিতাভ বচ্চনের বিখ্যাত সংলাপ। সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত আকাশ আম্বানির (Akash Ambani) কথাতেও সাফল্যের রসায়ন হিসেবে যেন উঠে এল একই সুর।

জিও-র প্রতিষ্ঠাতা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছেলে আকাশ। যিনি নিজে রিলায়েন্স জিও ইনফোকমের (Reliance Jio Infocom) চেয়ারম্যানও বটে। সম্প্রতি মুম্বই টেক উইকে (Mumbai Tech Week) বিশিষ্ট অতিথি হিসেবে আকাশ উপস্থিত ছিলেন। সেখানে সঞ্চালক হরিশ জৈনের সঙ্গে কথোপকথনে তাঁর ব্যবসায়িক দুনিয়ার রোলমডেল এবং আম্বানি পরিবারের পারিবারিক অন্দরমহলের নানান টুকরো কথা তুলে ধরেন তিনি।

আকাশের কথায়, তাঁর জীবনের আদর্শ বাবা মুকেশ আম্বানি। সেই সঙ্গে গোটা পরিবারও। ৩২ বছর একই ছাদের তলায় দিন কেটেছে তাঁদের এবং কোনওদিন বাবা-মায়ের থেকে অনুপ্রেরণার এতটুকু কমতি হয়নি। অকপট বক্তব্য আকাশের।

আর এই সূত্রে বাবার কাজের ধরন আর নিয়মানুবর্তিতাকে কুর্নিশ জানিয়েছেন তিনি। দিনে কখন, কীভাবে কাজ করেন মুকেশ?এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আকাশ বলেন, ‘আজ পর্যন্ত বাবা নিজের হাতে সমস্ত ইমেলের জবাব দেন। এই নিয়ে ইন্ডাস্ট্রিতে চার দশক হয়ে গেল। অথচ এখনও রাত ২টো পর্যন্ত জেগে বাবা তাঁর যাবতীয় কাজ সেরে ফেলেন। আর এটা দেখেই আমি অনুপ্রেরণা পাই।‘

কিন্তু শুধু মুকেশ নন। মা নীতাকেও কুর্নিশ জানিয়েছেন আকাশ। বাবা যদি হন কঠোর পরিশ্রম আর নিয়মনিষ্ঠার পরাকাষ্ঠা, তাহলে মা খুঁটিনাটি বিষয়ে নজর রেখে চলার প্রেরণা জোগান। কীভাবে? খোলসা করতে গিয়ে আকাশ বলেন, ‘যেমন ধরুন আমরা সবাই বসে টিভিতে বসে ক্রিকেট ম্যাচ দেখছি। মাও দেখছে। অথচ এরই মধ্যে ছোটখাট অনেক বিষয় মায়ের নজরে আসবে, যেগুলো আমাদের চোখ এড়িয়ে যায়। আর এটা দেখেই আমি প্রাণিত হই।‘

পারিবারিক আদর্শ আর কর্মসংস্কৃতিই যে তাঁকে নতুন পথে এগিয়ে যেতে সাহায্য করেছে, এ নিয়ে কোনও দ্বিমত নেই আকাশের। কিন্তু নিজে কতক্ষণ কাজ করা পছন্দ করেন? বাবার মতো রাত জেগে ২টো পর্যন্ত? নাকি সকাল ৮টা থেকে বিকেল ৫টার স্লটে স্বচ্ছন্দ তিনি? ইতিমধ্যে সংস্থার কর্মীদের কাজের সময় নিয়ে পক্ষে-বিপক্ষে নানান মত উঠতে শুরু করেছে। ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি সম্প্রতি দিনে ১৪ ঘণ্টা কাজের পক্ষে সাওয়াল করে বিতর্কের প্যান্ডোরা বক্স খুলে দিয়েছেন।

আকাশ আম্বানি যদিও এই নিয়ে নতুন কোনও তত্ত্ব তৈরিতে নারাজ। বাকিদের জন্য সময় বাঁধাবাঁধির রাস্তায় তিনি নেই। তবে ব্যক্তিগতভাবে তাঁর দৈনিক কাজের সময়সীমা ১২ ঘণ্টাও পেরিয়ে যায়। এটুকু বলেই সাঁটে যা বলার বলে ফেলেছেন মুকেশ-পুত্র।


```