Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে তীব্র দূষণ অব্যাহত, উত্তরপ্রদেশে কুয়াশার জেরে দুর্ঘটনায় নবদম্পতি সহ মৃত ৭

নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও এনসিআরেও বিষাক্ত বাতাসে ভরা আকাশ।

দিল্লিতে তীব্র দূষণ অব্যাহত, উত্তরপ্রদেশে কুয়াশার জেরে দুর্ঘটনায় নবদম্পতি সহ মৃত ৭

ফাইল ছবি

শেষ আপডেট: 16 November 2024 12:03

দ্য ওয়াল ব্যুরো: টানা চারদিন। শনিবারও দিল্লির বায়ুদূষণ মাত্রা 'মারাত্মক' আকারেই রয়ে গেল। ঘন ধোঁয়াশায় ঢাকা আধো অন্ধকারে ভোর হল রাজধানী শহরে। দিল্লি ছাড়াও সংলগ্ন নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও এনসিআরেও বিষাক্ত বাতাসে ভরা আকাশ। এদিন সকাল ৯টায় শাদিপুরে বাতাস দূষণের সূচক ছিল ৪৫৭। যা মারাত্মকের থেকেও বেশি।

ঘন কুয়াশার কারণে শনিবার ভোরে উত্তরপ্রদেশের বিজনোরে পথ দুর্ঘটনায় এক নবদম্পতিসহ অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। একটি দ্রুতগামী গাড়ি কুয়াশায় রাস্তা ভালোভাবে না দেখতে পেয়ে অটোকে ধাক্কা মারে। ঝাড়খণ্ডে বিয়ে সেরে এক নববিবাহিত দম্পতি গাড়িতে বিজনোরের ধামপুর শহরে ফিরছিলেন। ৭৪ নম্বর জাতীয় সড়কের উপর তাঁদের গাড়িটি একটি টেম্পোকে সজোরে ধাক্কা মারে।

এদিকে, দিল্লির নারেলা (৪৪৯), ওয়াজিরপুর (৪৪১) এবং জাহাঙ্গিরপুরীতে বায়ুদূষণের সূচক ছিল ৪৪৫। সকাল ৬টায় ন্যাশনাল ক্যাপিটাল এলাকার মোট সূচক ছিল ৪০৪। উল্লেখ্য, বাতাসের মানের ৬টি স্তর হয়। যার প্রথমটি হল ভালো (০-৫০), সন্তোষজনক (৫১-১০০), মাঝারি মানের দূষিত (১০১-২০০), খারাপ (২০১-৩০০), খুব খারাপ (৩০১-৪০০) এবং মারাত্মক (৪০১-৫০০)।

এই অবস্থায় দিল্লির প্রবল দূষণে প্রাথমিক স্কুল অনলাইনে চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বৃহস্পতিতে। শুক্রবার অফিস টাইমেও বদল আনে দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী শুক্রবার সরকারি অফিসের পরিবর্তিত সময়সূচি ঘোষণা করেন। শহরের খারাপ থেকে খারাপ হতে চলা দূষণ পরিস্থিতির জেরে নাকাল দিল্লির আম আদমি পার্টির সরকার। ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি। 

এসব কিছুর পরিপ্রেক্ষিতে শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী সরকারি অফিসের সময় বদলের ঘোষণা করেন। মূলত একই সময়ে রাজধানীর ট্রাফিক দূষণ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, দিল্লি পুরসভা চলবে সাড়ে ৮টা থেকে ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় সরকার অফিস খুলবে ৯টায়। চলবে সাড়ে ৫টা পর্যন্ত। দিল্লি সরকারি দফতরগুলি ১০টা শুরু হয়ে চলবে সাড়ে ৬টা পর্যন্ত। 

দিল্লির দূষণ যখন মারাত্মক আকার নিয়েছে, তখন আজারবাইজানের বাকুতে চলা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত রাষ্ট্রসঙ্ঘের সম্মেলনেও উঠে আসে সেই প্রসঙ্গ। সিওপি২৯ অথবা কপ২৯-এর বৈঠকে ভারতকে দূষণকে রোধে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। স্বল্পস্থায়ী দূষণ কমানোর ব্যাপারে ভারতকে অনুরোধ করেছেন বিশ্বের পরিবেশবিদরা। এই দূষণের মধ্যে রয়েছে প্রধানত মিথেন, ব্ল্যাক কার্বন, ভূমিস্তরের ওজোন এবং হাইড্রোফ্লুয়োরোকার্বন। যা মূলত ফসলের গোড়া পোড়ানোর ফলে বাতাসে মেশে।

শুক্রবারেও দিল্লির দূষণের মাত্রা 'মারাত্মক' আকারে ছিল। এদিন সকালে ফের একবার ধোঁয়া ও কুয়াশায় ভরা ভারী বাতাসে ভরে যায় দিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যেই শুক্রবার সকাল ৮টা থেকে দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান চালু হয়ে গিয়েছে। যার ফলে সকাল থেকেই দিল্লি ও এনসিআর এলাকায় সমস্ত নির্মাণকাজ ও নির্মাণ ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত স্টেজ থ্রি পেট্রল এবং বিএস স্টেজ ফোর ডিজেল গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা চালু হয়েছে।

পরিবেশবিদদের অনুমান, বাতাসের এই দূষণ আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। তারপরেও খারাপ স্তরে থাকার মেয়াদ চলবে আরও সাতদিন ধরে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বিমান সংস্থাগুলিকে ক্যাট টু ও থ্রি দৃশ্যমানতায় উড়ান চালাতে সক্ষম পাইলটদের নিয়োগ করতে। বিশেষত, দিল্লি, লখনউ, জয়পুর এবং অমৃতসর বিমানবন্দরের ক্ষেত্রে নজর রাখতে বলা হয়েছে। শুক্রবার দিল্লির গড় দূষণের সূচক ছিল ৪০৯। গত বৃহস্পতিবারের তুলনায় যা সামান্য বেশি। 


```