Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহতদের পরিবারকে ১ কোটি টাকা দেবে টাটা গোষ্ঠী

নিহতদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ (One Crore Aid) দেবে টাটা গোষ্ঠী (Tata)। পাশাপাশি তৈরি করে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত বিজে মেডিক্যাল কলেজও।

আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহতদের পরিবারকে ১ কোটি টাকা দেবে টাটা গোষ্ঠী

ক্ষতিপূরণ দেবে টাটা গ্রুপ

শেষ আপডেট: 12 June 2025 22:01

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) নিহতদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ (One Crore Aid) দেবে টাটা গোষ্ঠী (Tata)। পাশাপাশি তৈরি করে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত বিজে মেডিক্যাল কলেজও।

বৃহস্পতিবার সন্ধে নাগাদ টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন, তাদের গোষ্ঠী আহতদের চিকিৎসা খরচ বহন করবে এবং তাঁদের যত্ন এবং সহায়তা যা যা লাগে তা নিশ্চিত করবে। এছাড়াও, বিমান ভেঙে পড়া বিজে মেডিক্যাল হস্টেল তৈরিতেও সহায়তা করবে।

ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা (Noel Tata) বলেছেন, "আমদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনায় টাটা গ্রুপ গভীরভাবে শোকাহত। এমন হৃদয়বিদারক ঘটনা বহু পরিবারের কাছে অপরিসীম শোক নিয়ে এসেছে। আজ যাঁরা তাঁদের প্রিয়জনদের হারালেন তাঁদের সকলের প্রতি আমাদের সমবেদনা রইল।"

আমদাবাদ পুলিশ কমিশনার জিএস মালিক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, এই বিমান দুর্ঘটনায় সকলে যে মারা গিয়েছেন, তা নয়। একজন যাত্রী বেঁচে ফিরেছেন। তাঁর কথায়, “সিট ১১এ-তে বসা এক যাত্রীকে জীবিত পাওয়া গিয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এখনও কতজনের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যেহেতু বিমানটি লোকালয়ে ভেঙে পড়েছে। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।”

অভিশপ্ত এয়ার ইন্ডিয়া বিমানটি (Air India Plane Crash) বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল সেটি। কিন্তু ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই তা গুজরাতের মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজ সিভিল হাসপাতালের আবাসিক ডাক্তারদের হোস্টেলে ভেঙে পড়ে। যার জেরে এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী প্রাণ হারিয়েছেন পাঁচ জন চিকিৎসক। আহত ১৫। 


```