
ইন্টারভিউতে চরম বিশৃঙ্খলা
শেষ আপডেট: 17 July 2024 11:11
দ্য ওয়াল ব্যুরো: হাথরসের ঘটনা এখনও টাটকা। এরই মধ্যে সামনে এল এক ভয়ঙ্কর পদপিষ্টের মতো দৃশ্য। তবে কোনও ধর্মীয় অনুষ্ঠান নয়, এয়ার ইন্ডিয়ার চাকরির ইন্টারভিউতে দেখা গেল এমন পরিস্থিতি।
৬০০ শূন্যপদের জন্য ইন্টারভিউতে হাজির হয়েছিলেন প্রায় ২৫ হাজার চাকরিপ্রার্থী। কে আগে ঢুকবে তা নিয়ে আবেদদনকারীদের মধ্যে হুড়োহুড়িতে পড়ে যায়। মঙ্গলবার চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় মুম্বই বিমানবন্দরে।
This is Mumbai's Kalina, where a massive crowd of job seekers emerged as the Air India Airport Services Ltd announced walk-in interviews.
— Vani Mehrotra (@vani_mehrotra) July 16, 2024
The situation soon went out of control and the candidates were asked to leave their CVs and vacate the area.#Mumbai #AIAirportServices pic.twitter.com/vZoLDf40iz
হাজার হাজার আবেদনকারীদের বিশাল ভিড় সামলাতে এয়ার ইন্ডিয়ার কর্মীরা রীতিমতো হিমশিম খেয়েছেন। সেই বিশৃঙ্খল পরিস্থিতির একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। দ্য ওয়াল সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভিডিওতে দেখা গিয়েছে, আবেদনকারীরা ফর্ম সংগ্রহের জন্য একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন। দীর্ঘক্ষণ খাবার ও পানীয় ছাড়া তাঁদের অপেক্ষা করতে হয়েছে। লাইনে দাঁড়িয়েই অনেকে অসুস্থ হয়ে পড়েন।
জানা গেছে, বিমানবন্দরের লোডার পদের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। লোডাররা মূলত বিমানে মালপত্র তোলা, নামানোর পাশাপাশি ব্যাগেজ বেল্ট এবং র্যাম্প ট্র্যাক্টর, বিমানের খাবার ইত্যাদি নানান বিষয় পরিচালনা করেন। প্রতিটি বিমানের জন্য কমপক্ষে পাঁচজন লোডার প্রয়োজন হয়। এই কাজের জন্য ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা মাসিক বেতন দেওয়া হয়। যদিও ওভারটাইম ভাতার সঙ্গে বেশিরভাগ কর্মী ৩০,০০০ টাকার বেশি উপার্জন করেন। সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড শিথিল, তবে প্রার্থীর শারীরিকভাবে শক্তিশালী হওয়া জরুরি।
মুম্বইয়ের এই ঘটনার কয়েকদিন আগে গুজরাটের ভরুচ জেলার আঁকলেশ্বরে একটি ওয়াক-ইন ইন্টারভিউতে শত শত চাকরি প্রার্থীর ধাক্কাধাক্কির ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে একটি প্রাইভেট কোম্পানির ১০টি পদের জন্য প্রায় ১,৮০০ জন প্রার্থী উপস্থিত ছিলেন। ভিড়ের চাপে র্যাম্পের রেলিং ভেঙে পড়ে। একাধিক প্রা৪থী জখমও হন।