Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উড়ানের অনুমতিহীন কর্মী দিয়ে মুম্বই-রিয়াধ বিমান উড়ল, এয়ার ইন্ডিয়ার ৯৮ লক্ষ টাকা জরিমানা

অভিযোগ পেয়েই তদন্ত নামে অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

উড়ানের অনুমতিহীন কর্মী দিয়ে মুম্বই-রিয়াধ বিমান উড়ল, এয়ার ইন্ডিয়ার ৯৮ লক্ষ টাকা জরিমানা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 23 August 2024 13:45

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই থেকে সৌদি আরবের রাজধানী রিয়াধগামী বিমানে উড়ানের ছাড়পত্র না পাওয়া ক্রু দিয়ে কাজ চালানোয় টাটা মালিকাধীন এয়ার ইন্ডিয়াকে শুক্রবার ৯৮ লক্ষ টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। অভিযোগ, গত ৯ জুলাই একজন নন-ট্রেনার ক্যাপ্টেন এবং তাঁর সহকারী ফার্স্ট অফিসার, যিনি উড়ানের যোগ্যতার ছাড়পত্র পাননি, তাঁকে নিয়ে মুম্বই থেকে রিয়াধ যায় বিমানটি।

ঘটনাটি সামনে আসে যখন পাইলটরা ডিজিসিএ-র দৃষ্টি আকর্ষণ করেন। মাঝ আকাশে থাকাকালীন পাইলটরা বুঝতে পারেন তাঁদের নাম ওই তালিকায় নেই তখন। অভিযোগ পেয়েই তদন্ত নামে অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তদন্ত সত্যতা প্রমাণ হওয়ায় এয়ার ইন্ডিয়াকে ৯৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অফ অপারেশনসকে ৬ লক্ষ টাকা এবং ডিরেক্টর অফ ট্রেনিংকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে।

ডিজিসিএ জানিয়েছে, তদন্তের উপর ভিত্তি করে প্রাথমিকভাবে প্রমাণিত যে কাজকর্মে গাফিলতি এবং অসংখ্যা বিধিভঙ্গ হয়েছে। নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এমন কাজে বেশ কয়েকজন পদাধিকারী এবং কর্মী জড়িত ছিলেন। এর আগে এ ব্যাপারে ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে শোকজ করেছিল। যার জবাবে সন্তুষ্ট হতে পারেনি উড়ান নিয়ন্ত্রক সংস্থা।

উল্লেখ্য, গত মার্চ মাসে পাইলটদের বিশ্রামের সময়বিধি ভঙ্গ করায় এয়ার ইন্ডিয়াকে ৮০ লক্ষ টাকা জরিমানা করেছিল ডিজিসিএ। 


```