Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন, রণকৌশল ঠিক করতে রাজ্যে অমিত শাহ

গত বিধানসভা নির্বাচনে বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া হয়ে উঠেছিল বিজেপি। একাধিক নেতা মন্ত্রী রাজ্যে এসেছেন। আপ্রাণ চেষ্টা চালিয়েছেন কর্মী- সমর্থকরা।

পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন, রণকৌশল ঠিক করতে রাজ্যে অমিত শাহ

অমিত শাহ (ফাইল ছবি)

শেষ আপডেট: 5 March 2025 23:45

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির (BJP)। বাংলায় নিজেদের অবস্থান মজবুত করতে এখন থেকেই বিভিন্ন পরিকল্পনা করে নিতে চাইছে তারা। সূত্রের খবর, চলতি মাসে কলকাতা সফরে আসছেন অমিত শাহ (Amit Shah), রণকৌশল নিয়ে কথা বলতে পারেন বঙ্গ বিজেপির সঙ্গে।

গত বিধানসভা নির্বাচনে বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া হয়ে উঠেছিল বিজেপি। একাধিক নেতা মন্ত্রী রাজ্যে এসেছেন। আপ্রাণ চেষ্টা চালিয়েছেন কর্মী- সমর্থকরা। প্রধানমন্ত্রীও একাধিকবার বাংলায় এসে তৃণমূলকে চ্যালেঞ্জ করেছিলেন। তবে তাতে খুব একটা লাভ হয়নি এবং ২০২১ সালে তৃণমূল ২১৪ আসন পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে। গেরুয়া ঝড় উঠলেও তার প্রতিফলন ভোটের রেজাল্টে দেখা যায়নি। 

তাই ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলকে এক ইঞ্চি জায়গা ছাড়তে প্রস্তুত নয় বিজেপি নেতৃত্ব। চলতি মাসেই কলকাতায় আসছেন অমিত শাহ, তবে সফরের নির্দিষ্ট দিন এখনও জানা যায়নি। বিশেষজ্ঞ মহল মনে করছে, এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

এদিকে, ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলও প্রস্তুতি শুরু করেছে। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নেতাজি ইন্ডোরে একটি মেগা বৈঠক করে দলের সকল স্তরের নেতা-কর্মীদের একাধিক নির্দেশ দিয়েছেন। অন্য দলগুলোও নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।


```