Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাম মন্দির উদ্বোধনে অর্ধেক দিন বন্ধ রাখার সিদ্ধান্ত ফিরিয়ে নিল এইমস

প্রবল সমালোচনার মুখে পড়ে এআইএমএস ২২ জানুয়ারি দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত রোগীদের বর্হিবিভাগে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিল করল।

রাম মন্দির উদ্বোধনে অর্ধেক দিন বন্ধ রাখার সিদ্ধান্ত ফিরিয়ে নিল এইমস

শেষ আপডেট: 21 January 2024 11:53

দ্য ওয়াল ব্যুরো: প্রবল সমালোচনার মুখে পড়ে এআইএমএস ২২ জানুয়ারি দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত রোগীদের বর্হিবিভাগে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিল করল। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে দেশের অন্যতম সেরা হাসপাতাল জরুরি বিভাগের সঙ্গে জড়িত নয় এমন কর্মীদের ২২ জানুয়ারি অর্ধ দিবস ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছিল।

এইমসের ঘোষণায় যদিও ওপিডি বা বর্হিবিভাগ বন্ধ রাখার কথা স্পষ্ট করে বলা হয়নি, কিন্তু আশঙ্কা দেখা দিয়েছিল যে হাসপাতালের আউটডোরে আসা রোগীরা কোনও বিশেষজ্ঞ চিকিৎসককে নাও পেতে পারেন।   

দিল্লি এইমসের প্রশাসনিক আধিকারিক ২০ তারিখ একটি মেমোরেন্ডাম প্রকাশ করে জানান, যেহেতু কেন্দ্রীয় সরকার ২২ জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে সেহেতু হাসপাতালও দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে। যদিও সমস্ত জরুরি বিভাগের পরিষেবা যথারীতি চালু থাকবে সে কথাও জানানো হয়েছিল মেমোরেন্ডামে। 

এই ঘোষণার পরই তীব্র সমালোচনা শুরু হয়। বহু রোগী দীর্ঘদিন অপেক্ষা করার পর দেশের অন্যতম সেরা হাসপাতালে চিকিৎসক দেখানোর সুযোগ পান। দূর দূরান্ত থেকে অনেকেই এসে অপেক্ষা করেন চিকিৎসককে দেখাবেন বলে। এই পরিস্থিতে হঠাৎ করে এই ঘোষণায় বহু মানুষ ক্ষতিগ্রস্থ হবেন। সমালোচনা বাড়তে থাকায় নতুন মেমোরেন্ডাম প্রকাশ করে এইমসের তরফে জানানো হয়, ২২ তারিখ হাসপাতালের ওপিডি বিভাগ সহ সমস্ত পরিষেবাই চালু থাকবে অন্যান্য দিনের মতোই।  

ইতিমধ্যে একাধিক রাজ্য সরকার রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য সরকারিভাবে ছুটি ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারি দফতর দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ রাখার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে সমস্ত রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের পরিষেবা ২২ জানুয়ারি ১০টা থেকে ৪টের বদলে ২টো ৩০ মিনিট থেকে ৪টে পর্যন্ত পাওয়া যাবে।


```