Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জোড়া কিডনি প্রতিস্থাপনে নজির দিল্লি এইমসের, গ্রহীতার শরীরে এখন চার-চারটি কিডনি

শরীরে এখন চার-চারটি কিডনি নিয়েই সুস্থ আছেন রোগী, কীভাবে?

জোড়া কিডনি প্রতিস্থাপনে নজির দিল্লি এইমসের, গ্রহীতার শরীরে এখন চার-চারটি কিডনি

জোড়া কিডনি প্রতিস্থাপন এইমসে - প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 March 2024 13:34

দ্য ওয়াল ব্যুরো: দুটি কিডনিই বিকল হতে শুরু করেছিল। ডায়ালিসিসেও আর তেমন সাড়া পাওয়া যাচ্ছিল না। অগত্যা কিডনি প্রতিস্থাপন করারই সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দুটি কিডনিই প্রতিস্থাপিত করতে হত। সেই কাজটা মোটেও সহজ নয়। তার উপর রোগীর শরীর নতুন প্রতিস্থাপিত কিডনি গ্রহণ করবে কিনা বা দাতার শরীর থেকে নেওয়া কিডনি গ্রহীতার শরীরে কাজ করবে কিনা তা নিয়েও চিন্তা ছিল। কিন্তু অসাধ্য সাধন করলেন দিল্লি এইমসের নেফ্রোলজিস্টরা। একবারেই জোড়া কিডনি প্রতিস্থাপন করে নজির গড়লেন। অপারেশন সফল হয়েছে খবর।

গত বছর ২২ ডিসেম্বর জোড়া কিডনি প্রতিস্থাপনের অপারেশন হয়েছে দিল্লি এইমসে। এই চ্যালেঞ্জিং অস্ত্রোপচারের পিছনে ছিল এইমসের ডিপার্টমেন্ট অফ সার্জিক্যাল ডিসিপ্লিন, ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি এবং অর্গ্যান রিট্রিভাল ব্যাঙ্কিং অর্গানাইজেশন (ওআরবিও)। হাসপাতালের অ্যাডিশনাল প্রফেসর অফ সার্জারি ডক্টর আসুরি কৃষ্ণা জানিয়েছেন, গত কয়েকমাস ধরে রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। রোগী ৫১ বছরের একজন মহিলা। তাঁর শরীরেই জোড়া কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে। তিনি এখন ভাল আছেন। প্রতিস্থাপিত কিডনি জোড়াও স্বাভাবিকভাবেই কাজ করছে। মহিলার নিজস্ব কিডনি দুটি অপারেশন করে বাদ দেওয়া হয়নি, ফলে তাঁর শরীরে এখন কিডনির সংখ্যা চার।

রোগীর শরীরে চার-চারটি কিডনি, কীভাবে?

ডা. কৃষ্ণা বলছেন এটি বিরল ও জটিল সার্জারি। হেটেরোট্রপিক উপায়ে রোগীর নিজস্ব কিডনি দুটি বাদ না দিয়েই ডোনারের শরীর থেকে নেওয়া কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। তাই রোগীর শরীরে এখন চারটি কিডনি রয়েছে। এমন অপারেশন করার কারণও ছিল বলে জানিয়েছেন নেফ্রোলজিস্ট ডা, কৃষ্ণা ও তাঁর টিম। ডাক্তারবাবুরা বলছেন, সাধারণত রোগীর শরীরে একটি করেই কিডনি প্রতিস্থাপন করা হয়। তেমনই নিয়ম। ডোনারের শরীর থেকে নেওয়া দুটি কিডনির একটি পায় একজন, অন্যটি আবার অন্য কোনও রোগীর শরীরে ট্রান্সপ্লান্ট করা হয়। কিন্তু এক্ষেত্রে তা হয়নি।

যিনি ডোনার তাঁর বয়স ৭৮ বছর। ব্রেন ডেথের পরে তাঁর কিডনি দুটিই নেওয়া হয়। এই ডোনারের সঙ্গেই সবকিছু ম্যাচ করে যাওয়ায় তাঁর কিডনিই ট্রান্সপ্লান্ট করতে হত ওই মহিলার শরীরে। কিন্তু ডোনারের বয়স যেহেতু ৭৮ বছর, তাই তাঁর কিডনিও কমজোরি। সেজন্য ডোনারের দুটি কিডনিই প্রতিস্থাপিত করা হয় একজন রোগীর শরীরে। দুটি কিডনিই ডানদিকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে বলে জানিয়েছেন ডাক্তারবাবু। জোড়া কিডনি শরীরের একদিকে ট্রান্সপ্লান্ট করা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার। এই অপারেশনও ছিল খুব জটিল। আশ্চর্যজনকভাবে দেখা গেছে, ডোনারের দুটি কিডনিই ভালভাবে কাজ করছে গ্রহীতার শরীরে।


```