Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীও

এয়ার ইন্ডিয়ার সিইও ক্যামবেল উইলসন জানিয়েছেন, 'আমাদের একটি টিম ইতিমধ্যেই আমদাবাদে (Ahmedabad Plane Crash)ঘটনাস্থলে পৌঁছেছে। যতদিন প্রয়োজন, আমরা এখানেই থাকব। নিহতদের প্রত্যেকের পরিবার এবং একমাত্র বেঁচে যাওয়া যাত্রীকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।'

নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীও

ফাইল চিত্র

শেষ আপডেট: 14 June 2025 21:44

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) আড়াইশো জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। টাটা গোষ্ঠী ইতিমধ্যেই নিহতদের পরিবারকে এক কোটি টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছে। এবার এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) তরফে ঘোষণা করা হল, নিহতদের পরিবার আরও ২৫ লক্ষ টাকা করে অন্তর্বর্তী ক্ষতিপূরণ হিসেবে পাবেন।  

টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যামবেল উইলসন জানিয়েছেন, 'আমাদের একটি টিম ইতিমধ্যেই আমদাবাদে (Ahmedabad Plane Crash)ঘটনাস্থলে পৌঁছেছে। যতদিন প্রয়োজন, আমরা এখানেই থাকব। নিহতদের প্রত্যেকের পরিবার এবং একমাত্র বেঁচে যাওয়া যাত্রীকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।'

তিনি আরও জানান, 'ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছে এয়ার ইন্ডিয়ার দল।' এই কঠিন সময়ে পরিবারগুলির মানসিক শান্তির জন্য সকলকে সংবেদনশীলতার সাথে আচরণ করার অনুরোধও জানান উইলসন।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ডিজিসিএ (DGCA)-র নির্দেশ অনুযায়ী, সংস্থার সব বোয়িং ৭৮৭ বিমানের সুরক্ষা পরীক্ষাও চলছে, যেন আগাম সতর্কতা হিসেবে কোনও ফাঁকফোকর না থাকে। এর পাশাপাশি, দুর্ঘটনাগ্রস্ত বিমানের ডেটা রেকর্ডার (Black Box)উদ্ধার করা হয়েছে। এটি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে।

এয়ার ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রীদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে এয়ার ইন্ডিয়া। আমাদের গ্রাউন্ড টিম পরিবারগুলিকে যতটা সম্ভব সহায়তা করতে বদ্ধপরিকর।'

টাটা গোষ্ঠীর তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, আমদাবাদে বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) নিহতদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

বৃহস্পতিবার সন্ধে নাগাদ টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন, তাদের গোষ্ঠী আহতদের চিকিৎসা খরচ বহন করবে এবং তাঁদের যত্ন এবং সহায়তা যা যা লাগে তা নিশ্চিত করবে। এছাড়াও, বিমান ভেঙে পড়া বিজে মেডিক্যাল হস্টেল তৈরিতেও সহায়তা করবে।

ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা (Noel Tata) বলেছেন, "আমদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash)টাটা গ্রুপ গভীরভাবে শোকাহত। এমন হৃদয়বিদারক ঘটনা বহু পরিবারের কাছে অপরিসীম শোক নিয়ে এসেছে। আজ যাঁরা তাঁদের প্রিয়জনদের হারালেন তাঁদের সকলের প্রতি আমাদের সমবেদনা রইল।"


```