Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

মেঘালয়ের পথকুকুররা হিংস্র, ভয় পাচ্ছে মানুষ! সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ না করার অনুরোধ হাইকোর্টের

মামলাটি ফের ১৫ অক্টোবরের জন্য তালিকাভুক্ত হয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মেঘালয়ে বেপরোয়া পথকুকুর সমস্যার স্বরূপ দেশের অন্যান্য জায়গার থেকে আলাদা।

মেঘালয়ের পথকুকুররা হিংস্র, ভয় পাচ্ছে মানুষ! সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ না করার অনুরোধ হাইকোর্টের

এআই দিয়ে তৈরি ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 1 September 2025 12:25

দ্য ওয়াল ব্যুরো: মেঘালয়ে পথকুকুরের তাণ্ডব ঘিরে জনস্বার্থ মামলার স্বাতন্ত্র্য রয়েছে বলে জানাল মেঘালয় হাইকোর্ট। তাই দেশের শীর্ষ আদালতকে সরাসরি আবেদন জানাল তারা, এই মামলাটি অন্য হাইকোর্টগুলির মতো মেঘালয় থেকে সরিয়ে নেওয়া যাবে না।

মেঘালয়ের রাস্তায় পথকুকুর সমস্যার ধরন একেবারেই আলাদা। আদালতের মতে, এখানে অনেক কুকুরই অত্যন্ত আক্রমণাত্মক ও বিপজ্জনক। ফলে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তা বড়সড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে এসেছে এমন এক সময়, যখন সুপ্রিম কোর্ট দেশের বিভিন্ন হাইকোর্টে চলা পথকুকুর সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলাকে নিজের অধীনে নেওয়ার নির্দেশ দিয়েছে।

শনিবার,৩০ অগস্ট মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি আই পি মুখার্জি এবং বিচারপতি ডব্লিউ দিয়েংদোহ-র ডিভিশন বেঞ্চ একটি নির্দেশে জানায়, 'অন্যান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে থাকা আবেদনগুলির সঙ্গে অনেক বিষয়ে মিল থাকলেও, আমাদের মনে হয় মেঘালয়ের সমস্যা একেবারেই আলাদা। এখানে একাধিক পথকুকুর অতিমাত্রায় হিংস্র। রাস্তাঘাটে, জনসমাগমস্থলে হঠাৎই তারা মানুষকে আক্রমণ করে বসছে এবং অনেক ক্ষেত্রেই গুরুতর চোট লাগছে। সেই বিষয়টি মাথায় রেখে আমরা নির্দেশ দিয়েছিলাম, এই কুকুরদের ধরে টিকাকরণ ও চিকিৎসার ব্যবস্থা করে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে। চিকিৎসা ও পর্যবেক্ষণ ছাড়া তাদের আবার মুক্ত করে দেওয়া মানুষের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে।'

আদালত আরও জানায়, 'এই পরিস্থিতিতে আমরা রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিচ্ছি, যেন তিনি সুপ্রিম কোর্টে আনুষ্ঠানিকভাবে আবেদন জানান-এই মামলাটি মেঘালয় হাইকোর্টেই রাখা হোক। আমাদের দৃঢ় মত, এ ধরনের স্বতন্ত্র জনস্বার্থ মামলা এই আদালতেই থেকে যাওয়া উচিত।'

উল্লেখ্য, মামলাটি ফের ১৫ অক্টোবরের জন্য তালিকাভুক্ত হয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মেঘালয়ে বেপরোয়া পথকুকুর সমস্যার স্বরূপ দেশের অন্যান্য জায়গার থেকে আলাদা। তাই মামলার ভবিষ্যৎ নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।


```