Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিরুপতির লাড্ডু কাণ্ডের পর পুরীর জগন্নাথের ভোগপ্রসাদের ঘি পরীক্ষা হবে

তিরুপতিতে অনেক বাঙালি না যেতে পারলেও, পুরীর জগন্নাথদেব দর্শন করেননি এমন বঙ্গসন্তান বিরল।

তিরুপতির লাড্ডু কাণ্ডের পর পুরীর জগন্নাথের ভোগপ্রসাদের ঘি পরীক্ষা হবে

পরীক্ষাগারে পাঠানো হবে পুরীর মন্দিরের ঘি।

শেষ আপডেট: 25 September 2024 13:45

দ্য ওয়াল ব্যুরো: তিরুপতিতে অনেক বাঙালি না যেতে পারলেও, পুরীর জগন্নাথদেব দর্শন করেননি এমন বঙ্গসন্তান বিরল। আর পুরীতে গিয়ে মন্দিরের ভোগপ্রসাদ মাথায় তুলে মুখে দেননি এমন নাস্তিক বাঙালিও খুঁজে পাওয়া ভার। তিরুপতির লাড্ডু কাণ্ডের পর এবার সেই পুরীর ভোগ রান্নায় ব্যবহৃত ঘি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারা দেশের লক্ষ লক্ষ ভক্ত প্রতিদিন পুরীর জগন্নাথদেব দর্শন করেন। রথের সময় ছাড়াও সারা বছরই ভিড় লেগে থাকে সমুদ্রসৈকত শহরে। তিরুমালা তিরুপতি দেবস্থানমের শ্রীবেঙ্কটেশ্বর স্বামীর লাড্ডু ভোগের ঘিয়ে পশুচর্ব ও মাছের তেল থাকার বিতর্কের পর সর্বত্র হিন্দু ভক্তদের মধ্যে এক অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল। সেই সন্দেহের পরিবেশ দূর করতে পুরীর মন্দিরে ব্যবহৃত ভোগের ঘি পরীক্ষা করে দেখা হবে।

ওড়িশার বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, জগন্নাথ মন্দিরে রান্নায় বা অন্যান্য প্রসাদ রান্নায় যে ঘি ব্যবহার করা হয়, তা পরীক্ষাগারে পরীক্ষা করানো হবে। পুরীর জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর বলেন, এখানে সে ধরনের কোনও অভিযোগ না সত্ত্বেও প্রশাসনের তরফে ঘিয়ের মান যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বাদশ শতকের এই হিন্দু তীর্থক্ষেত্র শ্রীক্ষেত্রের মন্দিরে কোঠা ভোগ অর্থাৎ যা দেবতাকে নিবেদন করা হয় এবং বরাদি ভোগ, যা কিনতে পাওয়া যায়, তাতে ব্যবহার করা ঘি পরীক্ষা হবে। পুরীর মন্দিরে ঘি সরবরাহ করে রাজ্য সরকারি সংস্থা ওড়িশা দুগ্ধ ফেডারেশন বা ওমফেড। জেলাশাসক আরও জানান, পুরীর মন্দিরের প্রসাদে যে কোনও ভেজাল নেই, সে ব্যাপারে নিশ্চিত হতেই ঘি পরীক্ষা করা হবে। ওমফেড এবং ভোগ রান্নার রাঁধুনি সহ পুরোহিত, ট্রাস্টির সঙ্গে আলোচনাসাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক পান্ডা জগন্নাথ সোয়াইন মহাপাত্র বলেন, এর আগে মন্দিরে জ্বালানো প্রদীপের ঘিতে ভেজাল মেশানোর ঘটনা প্রকাশ্যে এসেছিল। তারপরেই তা রুখে দেওয়া হয়েছে। তাঁর মতে, ভক্তদের বিশ্বাসই প্রধান কথা। তাই আমরা মন্দির প্রশাসনের মুখ্য প্রশাসকের কাছে ঘিয়ের পূর্ণাঙ্গ পরীক্ষার আবেদন জানাচ্ছি।


```