Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কয়েকমাস আগে উঠে গেছিল ২০০ জনের চুল, এবার খসছে নখ, মহারাষ্ট্রের বুলদানায় হচ্ছেটা কী?

মহারাষ্ট্রের বুলদানার শেগাঁও তালুকের ঘটনা। এই এলাকাতেই কিছুদিন আগে প্রায় ২০০ জনের চুল ঝরে টাক পড়ে গেছিল। এবার নখ।

কয়েকমাস আগে উঠে গেছিল ২০০ জনের চুল, এবার খসছে নখ, মহারাষ্ট্রের বুলদানায় হচ্ছেটা কী?

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 18 April 2025 17:43

দ্য ওয়াল ব্যুরো: চুলের পর এবার নখ। হঠাৎ খসে পড়ছে আট থেকে আশি প্রায় সকলের। মহারাষ্ট্রের বুলদানায় এপর্যন্ত ৩০ জনেরও বেশি মানুষের এমন হয়েছে বলে জানা গেছে। মনে করা হচ্ছে, ঠিক যেকারণে টাক পড়ে যাচ্ছিল সকলের। তেমনই কোনও কারণে নখ ফেটে খসে পড়ছে। 

মহারাষ্ট্রের বুলদানার শেগাঁও তালুকের ঘটনা। এই এলাকাতেই কিছুদিন আগে প্রায় ২০০ জনের চুল ঝরে টাক পড়ে গেছিল। এবার নখ। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই কারও নখ ফেটে অর্ধেক পড়ে যাচ্ছে। কারও পুরো নষ্ট হয়ে খসে পড়ছে। এলাকা রীতিমতো হইচই পড়েছে। এলাকার বাসিন্দারা বুঝতেই পারছেন না হচ্ছেটা কী।  

এবিষযে বুলদানা জেলার স্বাস্থ্য আধিকারিক ডঃ অনিল সংবাদ সংস্থাকে জানিয়েছেন, 'শেগাঁও তালুকার চারটি গ্রামে এই সমস্যা দেখা দিয়েছে। কিছু ক্ষেত্রে নখ উঠে গেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে এবং শেগাঁওয়ের হাসপাতালে পাঠানো হবে পরবর্তী পরীক্ষার জন্য।' 

স্থানীয় সরপঞ্চ রাম থারকার জানিয়েছেন, এই সমস্যা গত কয়েকদিনে ধীরে ধীরে বেড়েছে। তথ্য জেলা আধিকারিক, জেলা স্বাস্থ্য আধিকারিক এবং আয়ুষ মন্ত্রী প্রতাপরাও যাদবকে জানানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের একটি দল গ্রামগুলো পরিদর্শন কর বিষয়টির তদন্ত করেছে।

জেলার মানসিক স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত তাংড়ে জানিয়েছেন, ৩০ জনেরও বেশি মানুষের নখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁদের রক্তের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।

পরীক্ষার ফলাফল হাতে না পাওয়ায় এপর্যন্ত সমস্যার সঠিক কারণ জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে এটি চুল পড়ার সমস্যার মতোই সেলেনিয়ামের আধিক্যের জন্য হতে পারে। যাঁরা চুল পড়ার সমস্যায় ভুগছিলেন, তাঁরাই এবার নখের সমস্যারও শিকার হচ্ছেন বলে জানা গেছে।

সেলেনিয়াম মাটি, জল এবং কিছু খাদ্যে স্বাভাবিকভাবেই উপস্থিত থাকে। কোনওভাবে সেই মাত্রা বেড়ে গেলে শারীরিক সমস্যা হতে পারে। এক্ষেত্রেও তেমনই কোনও সমস্যা হচ্ছে বলে জানা গেছে।


```