Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pahalgam: কোপে পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল! নিরাপত্তার স্বার্থে ‘ব্লক’ নয়াদিল্লির

পহেলগামের জঙ্গি হানার ঘটনায় পাক-যোগের প্রমাণ মিলেছে। কিন্তু পাকিস্তান এর দায় স্বীকার করতে রাজি নয়। বরং তারা নিরপেক্ষ তদন্তের কথা বলে চলেছে।

Pahalgam: কোপে পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল! নিরাপত্তার স্বার্থে ‘ব্লক’ নয়াদিল্লির

শাহবাজ শরিফ

শেষ আপডেট: 2 May 2025 18:33

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনার (Jammu Kashmir Pahalgam Terror Attack) পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। তার মধ্যে একটি, সে দেশের একাধিক ইউটিউব চ্যানেল (Youtube Channel) বন্ধ করা। এবার তাদের মধ্যে সামিল হল আরও একটি চ্যানেল। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইউটিউব চ্যানেলও বন্ধ করে দিয়েছে মোদী সরকার। এই ইস্যুতে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পহেলগামের জঙ্গি হানার ঘটনায় পাক-যোগের প্রমাণ মিলেছে। কিন্তু পাকিস্তান এর দায় স্বীকার করতে রাজি নয়। বরং তারা নিরপেক্ষ তদন্তের কথা বলে চলেছে। কিন্তু এই বিষয়ে কোনও রকম আর ঝুঁকি নিতে রাজি নয় নয়াদিল্লি। তাই দ্রুত সম্ভব একগুচ্ছ পদক্ষেপ নিয়ে পাকিস্তানকে কার্যত কোণঠাসা করে দেওয়ার চেষ্টাও রয়েছে কেন্দ্র। এর আগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। এখন তাঁদের প্রধানমন্ত্রীর চ্যানেলও বাতিলের খাতায়। 
  

কেন্দ্রের অভিযোগ, পহেলগাম হামলার পর পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলিতে ভারত, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক, বিভ্রান্তিকর এবং মিথ্যে তথ্য প্রচার করা হচ্ছিল। সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে পরামর্শ করেই চ্যানেলগুলি নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলের উপরও শাস্তির খাঁড়া পড়েছে। 

আর কোন কোন চ্যানেল রয়েছে নিষিদ্ধের তালিকায়? এই তালিকায় রয়েছে, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ, সুনো নিউজ। এছাড়া সাংবাদিক ইরশাদ ভাট্টি, আজমা শিরাজি, উমার চিমা এবং মুনিব ফারুকির ইউটিউব চ্যানেল সহ আরও কয়েকটি চ্যানেল নিষিদ্ধ করেছে সরকার।

জঙ্গি হানার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তানিদের ভারত ছেড়ে দেশে ফেরার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। স্থগিত রাখা হয়েছে সিন্ধু জলচুক্তি। এছাড়া সীমান্ত, আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের জন্য। সব মিলিয়ে 'যুদ্ধং দেহি' মনোভাব নিয়েছে মোদী সরকার। যদিও পাকিস্তানের তরফে এর প্রতিক্রিয়াও এসেছে। সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের সিদ্ধান্তের পর মুখ খোলেন প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি হুঁশিয়ারি দেন, 'সিন্ধুতে হয় জল বইবে নয়তো ভারতীয়দের রক্ত।' পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।  


```