Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অযোধ্যার পর কাশী, মথুরার মন্দির আন্দোলনেও যুক্ত হবে আরএসএস, অবস্থান বদল সঙ্ঘের

আরএসএসের দ্বিতীয় শীর্ষ কর্তা দত্তাত্রেয় হোসাবালে (Dattatreya Hosabale) এক সাক্ষাৎকারে বলেছেন, কাশী এবং মথুরার আন্দোলনেও যুক্ত হবে আরএসএস।

অযোধ্যার পর কাশী, মথুরার মন্দির আন্দোলনেও  যুক্ত হবে আরএসএস, অবস্থান বদল সঙ্ঘের

শেষ আপডেট: 1 April 2025 09:55

দ্য ওয়াল ব্যুরো: বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির (Kashi Viswanath temple in Varanasi) এবং মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি (Shrikrishna Janambhumi in Mathura) পুনরুদ্ধার আন্দোলনেও সরাসরি যুক্ত হবে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (RSS)। অযোধ্যায় রাম মন্দির (Ram temple in Ayodhya) আন্দোলনের মতো বারাণসী তথা কাশী এবং মথুরার আন্দোলনের মূল কারিগর আরএসএসের সাধুসন্তদের প্রতিষ্ঠান বিশ্বহিন্দু পরিষদ (Viswa Hindu Parishad) । এতদিন আরএসএস এই দুই আন্দোলন থেকে নিজেদের দূরে রাখার কথাই বলে আসছিল।

আরএসএসের দ্বিতীয় শীর্ষ কর্তা দত্তাত্রেয় হোসাবালে (Dattatreya Hosabale) এক সাক্ষাৎকারে বলেছেন, কাশী এবং মথুরার আন্দোলনেও যুক্ত হবে আরএসএস। হোসাবালের এই বক্তব্য আরএসএসের ঘোষিত অবস্থানের থেকে সম্পূর্ণ আলাদা। ২০১৯-এ সুপ্রিম কোর্ট অযোধ্যার মন্দির-মসজিদ বিবাদের নিষ্পত্তি করে রায় দেয় বিতর্কিত জমি শ্রীরামচন্দ্রের জন্মস্থান। ওই জমিতে রাম মন্দির তৈরির অনুমতি দেয় শীর্ষ আদালত।

আদালতের রায় ঘোষণার দিনে আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat) বলেছিলেন তাঁরা চান এবার মন্দির-মসজিদ বিবাদের সমাপ্তি ঘটানো হোক। আরও জানান, আরএসএস আর এই ধরনের আন্দোলনে নেই। বিশেষ পরিস্থিতিতে অযোধ্যা আন্দোলনে সঙ্ঘ অংশ নিয়েছিল।

সাংবাদিক সম্মেলনে আরএসএসের দ্বিতীয় সর্বোচ্চ কর্তা দত্তাত্রেয় হোসাবালে।

ভাগবতের ওই বক্তব্যের থেকে সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন হোসাবালে। তিনি জানিয়েছেন, স্বয়ং সেবকেরা কাশী ও মথুরার আন্দোলনে যোগ দিলে সঙ্ঘ আপত্তি করবে না।

বিশ্বহিন্দু পরিষদ আজ থেকে সাড়ে তিন দশক আগে, ১৯৯২-এ বাবরি মসজিদ ধ্বংসের পরই ঘোষণা করেছিল এত সির্ফ ঝাঁকি হ্যায়, কাশী, মথুরা বাকি হ্যায়। অর্থাৎ কাশী ও মথুরার বিতর্কিত মজদিজ সরানোর দাবিতে আন্দোলন করা হবে। সেই আন্দোলন জোরদার হয় অযোধ্যা মামলার নিষ্পত্তি হওয়ার পর। হিন্দুপক্ষের দাবি, বারাণসীর জ্ঞানবাপী মসজিদ তৈরি হয়েছিল কাশী বিশ্বনাথ মন্দির ভেঙে। অন্যদিকে, মথুরায় শ্রীকৃষ্ণ জন্মস্থান বলে চিহ্নিত জমিতে তৈরি হয়েছে শাহী ইদগা মসজিদ। হিন্দু পক্ষ দুই ক্ষেত্রেই আদালতে লড়াই চালাচ্ছে মসজিদ সরিয়ে নেওয়ার জন্য।


```