Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অযোধ্যার পর আবুধাবি ছুটবেন মোদী, সেখানেও উদ্বোধন করবেন বিশাল মন্দির

আবুধাবিতে তৈরি হচ্ছে বিএপিএস স্বামীনারায়ণ সংস্থার নতুন মন্দির। ১০৮ ফুট উচ্চতার ওই মন্দিরের জন্য খরচ হচ্ছে সাতশো কোটি টাকা।

অযোধ্যার পর আবুধাবি ছুটবেন মোদী, সেখানেও উদ্বোধন করবেন বিশাল মন্দির

শেষ আপডেট: 29 December 2023 17:03

দ্য ওয়াল ব্যুরো: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক’দিন পর সংযুক্ত আরব আমিরশাহি সফরে যাবেন। সেই সফরে প্রধানমন্ত্রীর অন্যতম কর্মসূচি একটি মন্দির উদ্বোধন। 

আবুধাবিতে তৈরি হচ্ছে বিএপিএস স্বামীনারায়ণ সংস্থার নতুন মন্দির। ১০৮ ফুট উচ্চতার ওই মন্দিরের জন্য খরচ হচ্ছে সাতশো কোটি টাকা। মন্দির তৈরিতে ব্যবহার করা হচ্ছে ১০ লাখ আশি হাজার ইট। পশ্চিম এশিয়ায় এটিই সবচেয়ে বড় হিন্দু মন্দির তৈরি হতে যাচ্ছে বলে উদ্যোক্তাদের দাবি। সংযুক্ত আরব আমির শাহি সরকার জমির ব্যবস্থা করে দেয়। 

মন্দির নির্মাণ সংস্থা জানিয়েছে প্রধানমন্ত্রী মন্দির উদ্বোধনের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ফেব্রুয়ারির শেষদিকে তিনি আবুধাবি যেতে পারেন। ওই সময় লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। তার আগে লোকসভার স্বল্পকালীন বাজেট অধিবেশন বসবে। সব কিছু সামলেই প্রধানমন্ত্রী সময় বের করেছেন। 

এদিকে, শনিবার প্রধানমন্ত্রী অযোধ্যায় যাচ্ছেন। সেখানে নতুন আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্বোধন করবেন তিনি। এছাড়া নব সাজে সজ্জিত অযোধ্যা রেল স্টেশনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ঢিল ছোড়া দূরে তৈরি হচ্ছে রাম মন্দির। প্রধানমন্ত্রী মন্দির নির্মাণের কাজ পরিদর্শনে যেতে পারেন ধরে নিয়ে রামজন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের চেয়ারম্যান নৃপেন মিশ্র শুক্রবার মন্দির চত্বরে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন। তবে মোদী মন্দির পরিসর এলাকায় যাবেন কি না তা এখনও স্পষ্ট নয়। কারণ অযোধ্যায় এখন ২৪x৭ কাজ হচ্ছে। প্রধানমন্ত্রী গেলে নিরাপত্তার কারণেই কাজ বন্ধ রাখতে হবে। তবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে।


```