Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে ফের বিরাট কিছু ঘটতে চলেছে, হিন্ডেনবার্গের ইঙ্গিত নিয়ে ফের দেশ তোলপাড়

আদানি গোষ্ঠী সম্পর্কে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে ভারতে ব্যাপক রাজনৈতিক সাড়া পড়ে গিয়েছিল।

ভারতে ফের বিরাট কিছু ঘটতে চলেছে, হিন্ডেনবার্গের ইঙ্গিত নিয়ে ফের দেশ তোলপাড়

ফাইল চিত্র

শেষ আপডেট: 10 August 2024 11:28

দ্য ওয়াল ব্যুরো: হিন্ডেনবার্গ ভারতকে নিয়ে আরেকটি বড় রিপোর্ট প্রকাশের ইঙ্গিত দিয়েছে। শনিবার মার্কিন এই সংস্থা এক্স পোস্টে বলেছে, শীঘ্রই ভারতে বড় কিছু ঘটতে চলেছে। তবে কী ঘটনা ঘটতে চলেছে, তার কোনও ইঙ্গিত হিন্ডেনবার্গ দেয়নি। তবে বিশেষজ্ঞ মহল মনে করছে, হিন্ডেনবার্গ রিসার্চ এবারও কোনও একটি ভারতীয় কোম্পানি সম্পর্কে তাদের সংগ্রহ করা তথ্য প্রকাশ করতে চলেছে।

আদানি গোষ্ঠী সম্পর্কে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে ভারতে ব্যাপক রাজনৈতিক সাড়া পড়ে গিয়েছিল। কংগ্রেস, তৃণমূল সহ সব বিরোধী দল লোকসভা ও রাজ্যসভায় বিজেপি সরকারকে চেপে ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আদানি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ তামাম কংগ্রেস ও বিরোধী দলগুলিকে নজিরবিহীনভাবে সাসপেন্ড করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ আদানি এন্টারপ্রাইজের পরিকল্পিত শেয়ার বিক্রির আগে তাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। গ্রুপের শেয়ারের মূল্য ৮৬ বিলিয়ন ডলার কমে যায়। যার প্রভাব পড়ে শেয়ার বাজারে।

প্রসঙ্গত, এই বছরের জুনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ভারতীয় নিয়ম লঙ্ঘনের অভিযোগে নোটিস জারি করে। হিন্ডেনবার্গ রিসার্চ প্রথমবারের মতো তাদের রিপোর্টে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে স্পষ্টভাবে চিহ্নিত করে। যে কারণে কোটাক ব্যাঙ্কের শেয়ার দাম জুনের শুরুর দিকে সর্বনিম্ন স্তরে চলে গিয়েছিল।

প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, কিংডন ক্যাপিটাল কোটাক মাহিন্দ্রা ইনভেস্টমেন্ট লিমিটেড-এ উল্লেখযোগ্য বিনিযোগ করেছে। দেখা যাচ্ছে কিংডন ক্যাপিটাল সাম্প্রতিক বাজারের অস্থিরতার সুযোগ নিয়েছে। এই প্রতিবেদন প্রকাশের আগে ওই সংস্থা আদানি এন্টারপ্রাইজ লিমিটেডে একটি সংক্ষিপ্ত অবস্থান প্রতিষ্ঠানর কারণে ৪৩ মিলিয়ন ডলার বরাদ্দ করে কৌশলগত পদক্ষেপ নিয়েছে। পরবর্তী কালে কিংডন ক্যাপিটাল সফলভাবে ওই অবস্থানগুলি বন্ধ করে ২২.২৫ মিলিয়ন লাভ করেছে।


```