Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

নতুন করে একাধিক জায়গায় আফস্পা জারি হল! মণিপুরে হচ্ছেটা কী

বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে ছ’টি থানা এলাকায় নতুন করে আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট’ বা আফস্পা জারি করা হয়েছে।

নতুন করে একাধিক জায়গায় আফস্পা জারি হল! মণিপুরে হচ্ছেটা কী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 14 November 2024 21:14

দ্য ওয়াল ব্যুরো: গত বছর মে মাস থেকেই উত্তপ্ত মণিপুর। জাতি সংঘর্ষে ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাজ্যের নানা প্রান্ত থেকে এসেছে ধর্ষণ, মহিলাদের ওপর নির্যাতনের খবর। যদিও মাঝে বেশ কয়েক মাস কিছুটা শান্ত ছিল উত্তর-পূর্বের এই রাজ্য। কিন্তু আবার পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এই অবস্থায় নতুন করে আরও একাধিক জায়গায় জারি করা হল আফস্পা।

বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে ছ’টি থানা এলাকায় নতুন করে আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট’ বা আফস্পা জারি করা হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতি দিয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, সেকমাই, লামসাং, লামলাই, মইরাং, লেইমাখং এবং জিরিবাম থানা এলাকায় নতুন করে আফস্পা চালু করা হয়েছে। প্রসঙ্গত, এই জিরিবাম এলাকাতেই গত ৭ নভেম্বর এক জনজাতি মহিলাকে বাড়িতে ঢুকে সশস্ত্র হামলাকারীরা নৃশংসভাবে হত্যা করে। 

যে এলাকাগুলিতে নতুন করে আফস্পা জারি করা হয়েছে সেগুলিকে 'অশান্ত' বলেই উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। গত মাসেই মণিপুরে ছ’মাসের জন্য আফস্পা'র মেয়াদ বাড়ানো হয়েছিল। এক মাসের মধ্যে অঞ্চলের সংখ্যাও বাড়িয়ে দিল কেন্দ্র। ১৯৮০ সাল থেকেই আফস্পা'র আওতায় রয়েছে মণিপুরের বিস্তীর্ণ এলাকা। ২০০৪ সালের পর বিক্ষোভের জেরে বেশ কিছু অঞ্চল থেকে আফস্পা তুলে নেওয়া হয়। কিন্তু গত বছর থেকে রাজ্যের পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। 

গত বৃহস্পতিবার রাতে জিরিবাম জেলার একটি গ্রামে ঢুকে কুকি জঙ্গিরা ১৬টি বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং এক মেইতেই মহিলাকে ধর্ষণ করে খুন করে বলে অভিযোগ ওঠে। তার পরদিনই চাষের জমি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে এক মেইতেই মহিলাকে হত্যা করে।  সোমবার কুকি জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় সিআরপিএফের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। ১১ কুকি জঙ্গিকে খতম করেছে তাঁরা। 


```