Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মুখ্যমন্ত্রীদের মধ্যে মমতাই সবচেয়ে ‘গরিব’, ধনবান কে?

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জীবনযাপনে যে কোনও বৈভব নেই তা সারা দুনিয়া জানে।

মুখ্যমন্ত্রীদের মধ্যে মমতাই সবচেয়ে ‘গরিব’, ধনবান কে?

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 30 December 2024 23:04

দ্য ওয়াল ব্যুরো: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জীবনযাপনে যে কোনও বৈভব নেই তা সারা দুনিয়া জানে।

মুখ্যমন্ত্রী (Chief Minister) এও বলেন, প্রাক্তন সাংসদের পেনশনও তিনি তোলেন না। বইয়ের রয়্যালটি বাবদ যা পান তাতেই তাঁর চলে যায়। সোমবার অ্যসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস তথা এডিআর (ADR) দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর সম্পদের খতিয়ান প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে দিদির সম্পদই সবচেয়ে কম। আর সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নায়ডু।

সংবাদ সংস্থা পিটিআই এডিআর-এর রিপোর্ট উদ্ধৃত করে জানিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লাখ টাকা। সেখানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুর মোট সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা! এবং দেশের মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৬৩০ কোটি টাকা।

এডিআর-এর রিপোর্টে বলা হয়েছে, দেশের ৩০ জন বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে ২৮ জনই কোটিপতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সম্পত্তির নিরিখে কোটি টাকার নীচে রয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ টাকা।

পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, সম্পত্তির নিরিখে দ্বিতীয় ধনী মুখ্যমন্ত্রী অরুণাচল প্রদেশের প্রেমা খান্ডু। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ৫১ কোটি টাকার মালিক তিনি।

একইভাবে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ ১ কোটি ৫৪ লাখ টাকার মালিক। বিহারের নীতীশ কুমার ১ কোটি ৬৪ লাখ টাকা এবং দিল্লির আতিশী মার্লেনার ১ কোটি ৪১ লাখ টাকার মালকিন।

তবে দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর ঋণের পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। এই তালিকায় শীর্ষে রয়েছেন অরুণাচল প্রদেশের প্রেমা খান্ডু। তাঁর ঋণের পরিমাণ ১৮০ কোটি টাকা।

দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১৩ জন মু‌খ্যমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। এদের মধ্যে আবার ১০ জনের বিরুদ্ধে রয়েছে খুন, অপহরণ-সহ বিভিন্ন গুরুতর ফৌজদারি মামলা।


```