Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সূর্যের আগুনে আভা ইসরোর ক্যামেরায়! রবি কিরণের প্রথম ছবি তুলে ফেলল আদিত্য এল১

গত ২ সেপ্টেম্বর সূর্যের উদ্দেশে রওনা দিয়েছিল আদিত্য এল১। পৃথিবীর চারপাশে মোট পাঁচ বার তার কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে।

সূর্যের আগুনে আভা ইসরোর ক্যামেরায়! রবি কিরণের প্রথম ছবি তুলে ফেলল আদিত্য এল১

শেষ আপডেট: 7 November 2023 21:01

দ্য ওয়াল ব্যুরো: সূর্যের আলোর প্রথম ছবি তুলে ফেলল ইসরোর সৌরযান আদিত্য এল১। সৌরযানের ক্যামেরায় সূর্যের আগুনে আভা ধরা পড়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেই খবর দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

ইসরো জানিয়েছে, তাদের হাই এনার্জি এল ওয়ান অরবিটিং এক্স রে স্পেকটোমিটারে সূর্যের কিরণ ধরা পড়েছে। এই বিশেষ ক্যামেরাটি তৈরি হয়েছে বেঙ্গালুরুতে ইসরোর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে।

গত ২৯ অক্টোবর ভারতীয় সময় রাত ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ছিল আদিত্য এল১-এর প্রথম 'অবজারভেশন পিরিয়ড' বা সূর্য পর্যবেক্ষণের প্রথম দফা। ওই সময়েই সূর্যরশ্মির ছবিটি ধরা পড়েছে সৌরযানের ক্যামেরায়। ইসরো জানিয়েছে, সূর্যের অভ্যন্তরীণ বায়ুমণ্ডলের ঔজ্জ্বল্য আচমকা বৃদ্ধি পাওয়ায় ওই আলোর ছটা ক্যামেরায় ধরা পড়েছে। এর ফলে বিজ্ঞানীদের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। সূর্যে বিভিন্ন পদার্থ এবং কণার বিকিরণ সম্পর্কে গবেষণায় সাহায্য করবে আদিত্য এল১-এর এই পর্যবেক্ষণ।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে গত ২ সেপ্টেম্বর সূর্যের উদ্দেশে রওনা দিয়েছিল আদিত্য এল১। পৃথিবীর চারপাশে মোট পাঁচ বার তার কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে। তার পর পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাব কাটিয়ে বেরিয়ে গিয়েছে সৌরযানটি। সূর্য এবং পৃথিবীর মাঝের এল১ পয়েন্ট হল এই সৌরযানের গন্তব্য। সেখানে পৌঁছলে পৃথিবী থেকে তার দূরত্ব হবে ১৫ লক্ষ কিলোমিটার। এল১ পয়েন্টে পৌঁছে সূর্যকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করবে আদিত্য এল১।

ইসরোর সাম্প্রতিক সাফল্যের মধ্যে রয়েছে চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরুর কাছে মহাকাশযান সফল ভাবে অবতরণ করিয়েছেন ভারতের বিজ্ঞানীরা। এর আগে যা আর কোনও দেশ করতে পারেনি। এমনকি, একই সময়ে ওই কাজে ব্যর্থ হয়েছে রাশিয়াও। চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে ঘুরেছে ১৪ দিন। সংগ্রহ করেছে অনেক মূল্যবান তথ্য। তার পর চাঁদে রাত নামলে সেই মাটিতেই চিরঘুমে ডুবে গিয়েছে ইসরোর বিক্রম এবং প্রজ্ঞান।

চন্দ্রযানের এই সাফল্যের পরপরই সৌরযানের উৎক্ষেপণ করে ইসরো। এই অভিযানের সাফল্য দেখতেও মুখিয়ে আছে দেশবাসী।


```