Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্পেশাল ট্রেনের নামে ৩ গুণ বেড়েছিল ভাড়া! করোনার পরেও কমেনি, রেলমন্ত্রীকে চিঠি অধীরের

অতিমহামারী বিদায় নিলেও সেই বর্ধিত ভাড়া হাওড়া শাখার ট্রেনের ক্ষেত্রে আর কমেনি।

স্পেশাল ট্রেনের নামে ৩ গুণ বেড়েছিল ভাড়া! করোনার পরেও কমেনি, রেলমন্ত্রীকে চিঠি অধীরের

শেষ আপডেট: 9 November 2023 22:17

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে তখন করোনা অতিমহামীর সংক্রমণ আকাশ ছুঁয়েছে। অকারণে যাতে মানুষজন রাস্তায় না বেরোন, বাসে-ট্রেন সওয়ার না হন, তার জন্যই বেশ কিছু লোকাল ট্রেনের ভাড়া বাড়িয়েছিল রেল। ২-১ টাকা নয়, কিছু কিছু রুটে রীতিমতো তিনগুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল ভাড়া। অতিমহামারী বিদায় নিলেও সেই বর্ধিত ভাড়া হাওড়া শাখার ট্রেনের ক্ষেত্রে আর কমেনি। সেই নিয়েই এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণকে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। 

এদিন চিঠিতে কংগ্রেস সাংসদ লিখেছেন, পূর্বরেলের হাওড়া ডিভিশনে লোকাল ট্রেনের বর্ধিত ভাড়া নিয়ে আগেও রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল তাঁর। সেই নিয়েই ফের একবার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তিনি। "কোভিড অতিমহামারীর সময় স্পেশাল ট্রেন নাম দিয়ে যাত্রীবাহী ট্রেনের ভাড়া এক ধাক্কায় তিনগুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। যদিও কিছু কিছু ক্ষেত্রে সেই বর্ধিত ভাড়া কম করে অতিমহামারীর আগেকার ভাড়ায় নামিয়ে আনা হয়েছে, কিন্তু হাওড়া ডিভিশনের যাত্রীবাহী ট্রেনের ক্ষেত্রে তা করা হয়নি।

উদাহরণ হিসেবে বলা যায়, হাওড়া শাখার একটি যাত্রীবাহী ট্রেন কাটোয়া থেকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ পর্যন্ত ১০ কিলোমিটার দূরত্ব ভ্রমণ করলে তার জন্য ভাড়া নেওয়া হয় ৩০ টাকা। কিন্তু শিয়ালদা ডিভিশনের প্যাসেঞ্জার ট্রেনের ক্ষেত্রে এই একই পরিমাণ দূরত্ব যেতে ভাড়া গুনতে হয় ১০ টাকা," চিঠিতে লিখেছেন কংগ্রেস সাংসদ। 

লোকসভার কংগ্রেস দলনেতা আরও জানিয়েছেন, রেলমন্ত্রীও একথা স্বীকার করবেন যে কিছু কিছু যাত্রীবাহী ট্রেনের ক্ষেত্রে ভাড়া না কমা যাত্রীদের সঙ্গে অন্যায্য আচরণ এবং তাঁদের উপর অতিরিক্ত করের বোঝা চাপানো । তাই যাত্রীদের সুবিধার্থে হাওড়া শাখার লোকাল ট্রেনের ভাড়া কমিয়ে পূর্বের ভাড়ায় নিয়ে আসার ব্যাপারটি বিবেচনা করে দেখার জন্য রেলমন্ত্রীকে অনুরোধ করেছেন অধীর চৌধুরী।


```