Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৪-এর জন্য বাড়তি ৩ হাজার কোটি বরাদ্দ, লোকসভা ভোটে কমিশনের বাজেট কত

সরকারি সূত্রে জানা গিয়েছে, শুধু কমিশনের হাত দিয়েই খরচ হবে পাঁচ হাজার কোটি। এছাড়া নিরাপত্তা এবং অন্যান্য কাজের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার বিপুল অর্থ ব্যয় করে থাকে। ফলে সব মিলিয়ে নির্বাচন পরিচালনার খরচের অংক জানা কঠিন। 

২৪-এর জন্য বাড়তি ৩ হাজার কোটি বরাদ্দ, লোকসভা ভোটে কমিশনের বাজেট কত

শেষ আপডেট: 23 January 2024 15:49

দ্য ওয়াল ব্যুরো: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত সপ্তাহে সংসদ অতিরিক্ত বাজেট প্রস্তাব পেশ করেছেন। প্রতি বছরই সরকার এই সময় সাপ্লিমেন্টারি বাজেট পেশ করে কিছু কিছু মন্ত্রকের জন্য বাড়তি অর্থ বরাদ্দ করে। 

অর্থমন্ত্রীর পেশ করা অতিরিক্ত বাজেট প্রস্তাবে দেখা যাচ্ছে, ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের হাত দিয়ে ভোটের খরচ বাবদ ৩,১৪৭ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। যা থেকে ধরে নেওয়া হচ্ছে, নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রায় আট হাজার কোটি টাকা খরচ করতে চলেছে। এর সঙ্গে যুক্ত হবে আরও ৭৩ কোটি টাকা। এই অর্থ খরচ হবে কমিশনের নিজস্ব কাজকর্ম বাবদ। 

অতিরিক্ত বরাদ্দ অর্থ খরচ হবে মূলত নতুন ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন কিনতে। কমিশন ছয় মাস আগেই ভারত ইলেকট্রনিক কর্পোরেশনকে সংস্থাকে এই দুটি মেশিনের বরাত দিয়ে রেখেছে। 

সরকারি সূত্রে জানা গিয়েছে, শুধু কমিশনের হাত দিয়েই খরচ হবে পাঁচ হাজার কোটি। এছাড়া নিরাপত্তা এবং অন্যান্য কাজের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার বিপুল অর্থ ব্যয় করে থাকে। ফলে সব মিলিয়ে নির্বাচন পরিচালনার খরচের অংক জানা কঠিন। 

প্রতিটি সাধারণ নির্বাচনেই আগের ভোটের চাইতে খরচ অনেক বেড়ে গিয়েছে। ২০০৪ সালের লোকসভা ভোটে কমিশনের বাজেট ছিল এক হাজার ১৬ কোটি টাকা। ২০০৯-এ সামান্য বৃদ্ধি পেয়ে হয়েছিল এক হাজার ১১৪ কোটি। কারণ সেবার ইভিএম কেনাতে বড় কোনও ব্যয় করতে হয়নি।

কিন্তু ৩৮৭০ কোটি ব্যয় হয় ২০১৪-র ভোটে। ২০১৯-তা বেড়ে হয় পাঁচ হাজার কোটি। এই অঙ্কই বাজেটে ধরা ছিল। তার সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত বরাদ্দ। এর প্রধান কারণ অতিরিক্ত ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন কেনা হচ্ছে এবার।


```